admin
প্রকাশিত: 10:42 PM, January 16, 2021
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তিনটি পৌরসভায় দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ চলছে।শনিবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নিজ এলাকায় ভোট দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী বাঘা চারঘাট-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শাহরিয়ার আলম।
বাঘা উপজেলার আড়ানীর জয়গুননেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এ সময় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আড়ানীর মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। তারা নৌকার প্রার্থীর পক্ষেই থাকবেন এবং নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলেও প্রত্যাশা করেন।
এদিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মোট নয়টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে নারী ভোটার সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
S/H-(Rabbi-4)
2 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
4 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
2 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
3 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
4 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক