admin

প্রকাশিত: 3:08 PM, January 18, 2021

জয় দিয়ে বছর শুরু ইংল্যান্ডের

জয় দিয়ে বছর শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক:

গল টেস্টের চতুর্থদিনে ব্যাটে-বলে দারুণ লড়াই করল শ্রীলংকা। তবু পরাজয় এড়াতে পারল না। ৭ উইকেটের বড় ব্যবধানে ইংলিশদের কাছে মাথা নোয়াতে হলো লঙ্কানদের।  বছরের শুরুতে প্রথম টেস্টে বড় জয় পেল ইংল্যান্ড।তবে এ পরাজয়েও লঙ্কান শিবিরে স্বান্তনা একটাই-  ইনিংস পরাজয় এড়ানো গেছে।

প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করে ৩৫৯ রান করে শ্রীলংকা।  এতে লজ্জার হার থেকে রক্ষা হয়।  এর পুরো কৃতিত্ব ওপেনার থিরিমান্নের।  তার সেঞ্চুরিতে ইনিংস পরাজয়ের তেতো স্বাদ নিতে হয়নি।আগের দিন দুই উইকেটে ১৫৬ রানে দিন শুরু করে লাহিরু থিরিমান্নে ও  অ্যাঞ্জেলো ম্যাথিউস।  থিরিমান্নের ১১১ ও ম্যাথিউসের ৭১ রানের লড়াকু দুই ইনিংসে কিছুটা হলেও  ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।  তবে ইংলিশ বোলার জ্যাক লিচের দুর্দান্ত পারফরম্যান্সে বেশি দূর যেতে পারেনি শ্রীলংকা।

 মাত্র ৭৪ রানের লিড দিতে পারে তারা।যে কারণে জয় নিশ্চিত নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড।  কিন্তু এ সামান্য লিড পার করতেই বড় ধাক্কা লাগে ইংল্যান্ড শিবিরে।মাত্র ১৪ রানেই ডম সিবলি, জ্যাক ক্রাওলি ও জো রুটের উইকেট হারায় সফরকারীরা।

 তবে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেছেন জো বেয়ারস্টো ও ড্যান লরেন্স।বেয়ারস্টো ৩৫ ও  লরেন্স ২১ রানে অপরাজিত থাকেন।  প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করার সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক জো রুট।৩২১ বল মোকাবেলা করে ২২৮ রান করেছিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা প্রথম ইনিংস ১৩৫।

ইংল্যান্ড প্রথম ইনিংস ৪২১।

শ্রীলংকা দ্বিতীয় ইনিংস ৩৫৯ (কুশাল পেরেরা ৬২, লাহিরু থিরিমান্নে ১১১, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭১, দিনেশ চান্দিমাল ২০, নিরোশান ডিকভেলা ২৯, দিলরুয়ান পেরেরা ২৪। স্যাম কারেন ২/৩৭, ডম বেস ৩/১০০, জ্যাক লিচ ৫/১২২)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৭৬/৩ (জনি বেয়ারস্টো ৩৫*, ড্যানিয়েল লরেন্স ২৫*। লাসিথ এম্বুলদেনিয়া ২/২৯)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,