admin
প্রকাশিত: 7:40 PM, January 23, 2021
অনলাইন ডেস্ক:
প্রিমিয়ার লিগে ছুটছে বসুন্ধরা কিংসের জয়রথ। রবসন দি সিলভা রবিনহোর গোলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজ লিগে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। আজ শনিবার কিংসদের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন হেরেছে ১-০ গোলে। এর আগে তারা উত্তর বারিধারা এবং বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয় পেয়েছে।
ম্যাচের শুরু থেকে টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা বসুন্ধরা কিংস ব্রাদার্সের দূর্গে একের পর এক আক্রমণ করতে থাকে। ষোড়শ মিনিটে দারুণ এক সুযোগ মিস হয়। মাহবুবুর রহমান সুফিলের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে রবিনহোর নেওয়া শট ফেরান গোলরক্ষক তিতুমীর চৌধুরি। প্রথমার্ধের শেষ দিকে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোয়ে তপু বর্মনের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে বসুন্ধরা কিংসের হতাশা আরও বাড়ে।
বিরতির পর ৬৩তম মিনিটে অবশষে কিংসদের গোলের অপেক্ষার অবসান হয়। নায়ক সেই রবিনহো। বাইলাইন থেকে মোহাম্মদ ইব্রাহিমের কাটব্যাক থেকে বল পেয়ে নিখুঁত প্লেসিং শটে বল জালে পাঠিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি লিগে রবিনহোর গোল হলো তিনটি। ৮০ এবং ৮৮তম মিনিটে কিংসদের আরও দুটি আক্রমণ ঠেকিয়ে দেন ব্রাদার্স গোলরক্ষক। তিন জয়ে কিংসদের সংগ্রহ ৯ পয়েন্ট। অন্যদিকে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল ব্রাদার্স।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,