admin
প্রকাশিত: 3:02 PM, January 25, 2021
অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন মাহিয়া মাহি, অপু বিশ্বাসসহ দেশের নামি-দামি তারকারা।রোববার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের ব্যানারে নৌকার সমর্থনে শুরু করা গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন মেয়র প্রার্থী নিজেই।
নির্বাচনী প্রচারণায় মাহিয়া মাহি, অপু বিশ্বাসসহ তারকারাএ সময় তিনি চট্টগ্রামের মুক্তিযুদ্ধ প্রজন্ম ও স্বাধীনতার সপক্ষের জনসাধারণকে নৌকার পক্ষে উজ্জীবিত করতে ভূমিকা রাখার জন্য শিল্পীদের প্রতি ধন্যবাদ জানান।চলচ্চিত্র শিল্পীদের মধ্যে যারা রেজাউলের প্রচারণায় নামেন তাদের মধ্যে ছিলেন- রিয়াজ আহমেদ, তানভীন সুইটি, অরুণা বিশ্বাস, মীর সাব্বির, তারিন, বিজরী বরকতউল্লাহ, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, সায়মন সাদিক প্রমুখ।
একটি খোলা ট্রাকে উঠে তারকাশিল্পীরা নগরী চষে বেড়ান।রঙিন পর্দার শিল্পীরা তাদের বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন নিরেট দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দিয়েছেন। বীর এই মুক্তিযোদ্ধা ষাটের দশকের একজন ছাত্রনেতা।
শত প্রলোভন ও স্বৈরাচারের রক্তচক্ষু তাকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে, জনকল্যাণের ব্রত থেকে একচুলও সরাতে পারেনি। আদর্শিক সৎ ও প্রজ্ঞাবান নেতা রেজাউল করিমকে নৌকায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে রূপসী চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগরের মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানান তারকা শিল্পীরা।
শিল্পীরা আরও বলেন, সমগ্র বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নযজ্ঞ চলছে তাতে তিনি চট্টগ্রামের মানুষের জীবনমানের উন্নয়নের দায়িত্ব দিতে উপযুক্ত ব্যক্তিকেই বেছে নিয়েছেন এবং চট্টগ্রামের মানুষ নৌকায় ভোট দিয়ে রেজাউল করিমকে বিজয়ী করে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেবেন বলে বিশ্বাস করেন।
এই লড়াকু বীরের বিজয় হলে বীর চট্টলার উন্নয়নের বিজয় হবে বলে মন্তব্য করেন তারা।শিল্পীরা নগরীর গুরুত্বপূর্ণ নিউমার্কেট মোড়, কাজীর দেউড়ী হয়ে ইস্পাহানি-জিইসি মোড়-২ নম্বর রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দারহাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করেন।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,