admin
প্রকাশিত: 10:34 PM, January 26, 2021
অনলাইন ডেস্ক:
দলের সেরা তারকাদের ছাড়া বাংলাদেশ সফরে এসেছে উইন্ডিজ। গত দুই সিরিজে সেরা তারকাদের নিয়েও তারা টাইগারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি। এবারও ওয়ানডে সিরিজে ধোলাই হয়েছে। সামনে আসছে টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজে ছিল নতুন মুখের ছড়াছড়ি। সাদা পোশাকে অবশ্য পূর্ণ শক্তির উইন্ডিজ দলের অনেক সদস্যই আছেন।
তাই ওয়ানডেতে না পারলেও টেস্টে বাংলাদেশকে টক্কর দিতে চায় ক্যারিবীয়রা।গত কয়েক বছরে বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই তারা বাংলাদেশের সবাইকেই চেনে। দলটির তারকা পেসার কেমার রোচ আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের পরিকল্পনা করাই আছে। বাংলাদেশি ব্যাটসম্যানদের আমরা চিনি। কয়েক বছর ধরে ওদের দলটা প্রায় একই আছে।
ওদের মূল ব্যাটসম্যানরাই কাজটা করে। ওদের খুব ভালো করে জানি আমরা। টিম মিটিংয়ে আমরা যে পরিকল্পনা ঠিক করব সেটার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।’টেস্ট সিরিজ উপলক্ষে বাংলাদেশের চেয়ে বেশি অনুশীলন করার সুযোগ পেয়েছে ক্যারিবীয়রা। তাই তাদের আত্মবিশ্বাসও বেশ ভালো। কেমার রোচ বলেন, ‘টেস্ট দলের অনেকেই আগে এখানে খেলেছে। আমরা জানি, এখানে ঠিক কি হতে পারি।
এই সিরিজে ওদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছি। উইকেটে মূলত স্পিনারদের জন্য সহায়তা থাকবে। তবে আমার মনে হয় পেসারদের জন্যও যথেষ্ট সহায়তা থাকবে। আমাদের সুশৃঙ্খল হতে হবে। আমরা জানি, সাফল্য পেতে আমাদের অনেক বেশি ওভার বোলিং করতে হবে। এর জন্য আমরা তৈরি। কঠিন হবে, কিন্তু আমি লড়াইয়ের জন্য তৈরি।’
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,