editor
প্রকাশিত: 11:37 PM, January 29, 2021
লামাকাজি মির্জারগাঁও লম্বা বাড়ির উদ্যোগে ৬ষ্ঠ মিনি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মা ক্যামিকেল কোম্পানীর পরিচালক ও বাংলাদেশ মিডিয়া পত্রিকার সম্পাদক আলী হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফয়সল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পাটির্র আহ্বায়ক শাহ আলম, লাল বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী জনপদে খেলাধুলা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের সন্ধান লাভ করা যায়। প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলা করে প্রতিষ্ঠিত অনেক খেলোয়াড় দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাই ৬ষ্ঠ মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা খেলাধুলার মান উন্নয়নে ও কৃতি খেলোয়াড় তৈরিতে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আবজল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুব আলম মজলু, আতিকুর রহমান রানা, সুয়েব আহমদ, সজল আহমদ, এনায়েত উল্লাহ, সাঈদ আহমদ, মোঃ শাকিল আহমদ, জায়েদ আহমদ, বিশিষ্ট মুরব্বী সুন্দর আলী, আব্দুল মান্নান,মায়াজুল মিয়া,গোলাম সুবান, ফয়সল আহমদ, গোলাম আমজদ, আনা মিয়া, মোঃ ইউনুছ,হবি মিয়া,কবির আহমদ, সোহেল আহমদ, বাদশা মিয়া।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাই ভাই ক্লাব মির্জারগাঁও। টুর্নামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন সুয়েব আহমদ, শাকিল আহমদ ও আখমল হোসেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,