admin
প্রকাশিত: 2:03 PM, February 6, 2021
স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রাম টেস্টে দুটি রেকর্ড হাতছাড়া হয়েছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। এ সিরিজের আগে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিমের। সর্বোচ্চ সেঞ্চুরিও ছিল তার দখলেই। তবে চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দেশের হয়ে সাদা পোশাকে তামিমের সর্বোচ্চ রানকে টপকে যান মুশফিকুর রহীম।
এবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ডে তামিকে ছাড়িয়ে সবার ওপরে উঠে গেলেন অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আজ সামনে থেকেই নেতৃত্ব দিয়ে গেলেন মুমিনুল হক। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন তিনি। গতকাল ১ রানে ২ উইকেট হারানোর পর মুমিনুলকে যোগ সঙ্গ দিতে পারেননি মুশফিকও।
এরপর লিটন দাসকে সঙ্গী করে দুর্দান্তভাবে এগিয়ে গেলেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে ১০ম শতক হাঁকালেন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক। ১৭২ বল খেলে ৯ বাউন্ডারিতে এ সেঞ্চুরি সাজিয়েছেন মুমিনুল। জহুর আহমেদ স্টেডিয়ামে ১০ টেস্ট খেলে ৭টি সেঞ্চুরি হয়ে গেল মুমিনুলের।পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েছেন মুমিনুল। মুমিনুল-লিটনে ভর করে এখন বাংলাদেশের লিড ৩৮৫ রানের।বাংলাদেশের পক্ষে মুমিনুলই এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান।
এতদিন ৯ সেঞ্চুরি নিয়ে তামিম সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এ দুজনের পরে রয়েছেন – মুশফিকুর রহীম। টেস্টে যার সেঞ্চুরির সংখ্যা ৭। পরের স্থানটি মোহাম্মদ আশরাফুলের, ৬টি। ৫ সেঞ্চুরি নিয়ে পঞ্চমে অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।এদিকে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটিই মুমিনুলের প্রথম সেঞ্চুরি। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ নিয়ে সপ্তম সেঞ্চুরি করলেন মুমিনুল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,