editor
প্রকাশিত: 2:23 PM, February 17, 2021
অনলাইন ডেস্ক:
পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর অধিনায়ক পেপে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার জুভেন্টাসকে আতিথ্য দেবে পর্তুগিজ ক্লাব পোর্তো। জুভেন্টাসের বিপক্ষে প্রথম জয় পেতে পোর্তোর ভরসা অধিনায়ক পেপে। বন্ধু ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকানোর কঠিন দায়িত্ব পালন করতে হবে ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডারকে। জাতীয় দলের পাশাপাশি রিয়াল মাদ্রিদেও দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দুজন। এই প্রথম রোনালদোর মুখোমুখি হওয়া নিয়ে রোমাঞ্চিত পেপে। তিনি বলেন, আমার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় রোনালদো। তবে কখনোই তার বিপক্ষে আমার খেলার সুযোগ হয়নি। এটা তাই বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। পোর্তো কখনো জুভেন্টাসকে হারাতে পারেনি। আশা করি, এবার পারবে।সবশেষ ২০১৬ সালে পর্তুগিজ ক্লাবের মুখোমুখি হয়েছিলেন রোনালদো। তখন তিনি রিয়াল মাদ্রিদে খেলতেন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্বদেশি ক্লাবগুলোর বিপক্ষে ১২ ম্যাচে মাত্র চার গোল করেন রোনালদো।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,