admin
প্রকাশিত: 9:40 PM, February 20, 2021
অনলাইন ডেস্ক:
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আনীত জেলা আওয়ামী লীগের অব্যাহতি ও কেন্দ্রের কাছে বহিষ্কারের সুপারিশ স্থগিত এবং প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ শনিবার তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ এবং দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারির ২ ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগ।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, কাদের মির্জার বিষয়ে আলোচনা হয়েছে সত্যি; তবে এটি সম্পূর্ণভাবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার দায়িত্বে আছে। তার নির্দেশ তো অমান্য করতে পারি না। আমার অনুপস্থিতিতে নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি আমার বিষয়টি নিয়ে আলাপ করে চিঠিটি তিনি পাঠিয়ে দিয়েছেন।
যাই হোক, মির্জা কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি অনিবার্য কারণবশত স্থগিত করলাম এবং এটা প্রত্যাহার করে নিলাম।এর আগে শনিবার সন্ধ্যার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপির যৌথভাবে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির মোবাইলে প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি জানতে চাইলে তিনি তা নিশ্চিত করেছিলেন।কিন্তু এর পরপরই নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এ বিষয়ে তার বক্তব্য খণ্ডন করে উপরে উল্লেখিত বক্তব্য দিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,