editor

প্রকাশিত: 10:42 PM, June 16, 2021

দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন কিম জং উন

দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন কিম জং উন

অনলাইন ডেস্ক
কোভিড মহামারির কারণে উত্তর কোরিয়ার খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা ও ওয়ার্কাস পার্টির প্রধান কিম জং উন। যদিও এ বছর সামগ্রিকভাবে অর্থনীতির উন্নয়ন হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন কিম। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন কিম জং উন। ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার তিনি পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। এতে তিনি রাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। উত্তর কোরিয়া সম্প্রতি নতুন করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন করতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন ওয়ার্কাস পার্টির সদস্যরা।

এতেই কিম জানান, উত্তর কোরিয়ার শিল্পখাত থেকে উৎপাদন এক বছরে ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকি সৃষ্টি হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, যে পরিমাণ খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পূরণে ব্যর্থ হওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ জন্য তিনি গত বছরের টাইফুন ও চলমান করোনাভাইরাস পরিস্থিতিকে দায়ি করেন।

ডিএসএস/১৬জুন/২০২১/রেদওযান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।