editor

প্রকাশিত: 10:39 AM, June 9, 2023

সিসিক নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার অভিযোগ

সিসিক নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে। মঙ্গলবার (০৬ জুন) সকালে ঘটনাটি ঘটে।
তবে বৃহস্পতিবার (০৮ জুন) বিকেলের দিকে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘির পাড়ে কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। বাসার সামনে কয়েকটি মোটরসাইকেলে যুবকরা প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে গিয়ে গেটের দিকে অস্ত্র প্রদর্শন করেন। এসময় একটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে দেখা যায়।
এ বিষয়ে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বলেন, গত মঙ্গলবার (৬ জুন) ভোরে কয়েকটি মোটরসাইকেলে লোকজন নিয়ে আফতাব হোসেন খান বাসার সামনে এসে সশস্ত্র মহড়া দেন। তারা বাসার গেটের এসে অস্ত্র প্রদর্শন করেন। বৃহস্পতিবার লোকমুখে জেনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি। তারা আজও শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, গত ৫ জুন রাত ১০টায় নগরের জালালাবাদ এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মী আহত হওয়ায় আমাকে দায়ী করা হয়। অথচ ওই ঘটনার সময় আমি বাসায় ছিলাম। সশস্ত্র মহড়ার কারণে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। ঘটনাটি মৌখিকভাবে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার ওসিকে (তদন্ত) ফোন করে জানিয়েছি। রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগ দিতে বলেছেন। শুক্রবার (৯ জুন) লিখিত অভিযোগ দেব।
এদিকে অভিযোগ অস্বীকার করে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান বলেন, আমি প্রতিদিনই প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু অস্ত্র প্রদর্শনের কোনো ঘটনা ঘটেনি। কেউ করে থাকলে আমার জানা নেই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির