editor

প্রকাশিত: 5:33 PM, September 12, 2020

কানাইঘাটে ধর্ষণের চেষ্টা মামলা দিয়ে যুবককে হয়রানীর অভিযোগ

কানাইঘাটে ধর্ষণের চেষ্টা মামলা দিয়ে যুবককে হয়রানীর অভিযোগ

3

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এরালীগুল গ্রামের এক যুবকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা ধর্ষণের চেষ্টা মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে বলে তার আত্মীয় স্বজন সহ অনেকে জানিয়েছেন।
সরেজমিনে জানা যায়, দনা পাতিছড়া এলাকার আবুল কালামের মেয়ে রোকশানা বেগম বাদী হয়ে পাশর্^বর্তী গ্রামের দনা এরালীগুল গ্রামের মৃত তরফ আলীর পুত্র রহিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে গত ৩১ আগস্ট কানাইঘাট থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ঐদিনই রহিম উদ্দিনকে গ্রেফতার করে। বর্তমানে রহিম উদ্দিন হাজতে রয়েছেন। ইউপি সদস্য মজির উদ্দিন, এরালীগুল গ্রামের মুরব্বী আলা উদ্দিন আলাই, আব্দুস সুবহান, আব্দুল মতিন, মাসুক আহমদ, আব্দুল হক, নিজাম উদ্দিন, খলিলুর রহমান, আব্দুল হান্নান, ফরিদা বেগম, ফাতিমা বেগম সহ অর্ধশতাধিক লোকজন জানান, রোকশানার মা রুফিয়া বেগম একজন স্বামী পরিত্যাক্তা মহিলা। তার মেয়ে রোকশানাকে বাদী করে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে আব্দুর রহিমের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা ষড়যন্ত্রমূলক। এ ধরনের একটি ঘটনা ঘটেছে কিন্তু, আশপাশের লোকজন ঘটনার কিছুই জানেন না। মামলার সাক্ষী আলা উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুস সুবহান জানান তারা এ ব্যাপারে কিছুই জানেন না, অথচ তাদেরকে মামলায় সাক্ষী করা হয়েছে। রুফিয়া বেগম আমাদের মামলা করার সময় কিছুই বলেননি, পরে জানতে পারি আমরা রুফিয়া বেগমের মেয়ে রোকশানা বেগমকে ধর্ষণ চেষ্টা মামলার সাক্ষী। তারা বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান। এ সময় স্থানীয় লোকজন আরো জানান, রহিম উদ্দিন এরকম জগন্য কাজ করতে পারে না। তার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র মূলক ভাবে হয়রানী করার উদ্দেশ্যে বাদী রোকশানা বেগমের মা রুফিয়া বেগমের যোগসাজশে কারো প্ররোচনায় এ মামলা দায়ের করা হয়েছে। ঘটনা যদি সত্যি হতো তাহলে আব্দুর রহিম এলাকা থেকে পালিয়ে যেত, অথচ পুলিশ তাকে ফোন দিয়ে ধরে থানায় নিয়ে যায় বলে তার পরিবারের লোকজন জানান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন সহ রহিম উদ্দিনকে অত্র মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবী জানান তারা।
তবে সরেজমিনে গিয়ে রোকশানার মা রুফিয়া বেগমকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুর রহিম তার মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিল বিধায় থানায় মামলা করেছেন বলে বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান।
আব্দুর রহিমের বৃদ্ধা মা কান্নাজড়িত কন্ঠে বলেন, তার ছেলে সম্পূর্ণ নির্দোষ। প্রতিপক্ষের লোকজন আমার ছেলেকে হয়রানি করার জন্য রোকশানার রুফিয়া বেগমের সাথে আতাত করে এমন মামলা দিয়েছে। রুফিয়া কি ধরনের মহিলা এলাকায় পুলিশ তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার জানান, রোকশানার অভিযোগের প্রেক্ষিতে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। চূড়ান্ত তদন্তকালে আব্দুর রহিম ঘটনার সাথে জড়িত না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

6 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 7 সোমবার (১৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

2 ‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

6 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

8 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

3 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

3 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

8 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

1
2