editor

প্রকাশিত: 6:58 PM, December 17, 2021

পর্যটকদের পদচারণায় মুখরিত সিলেট : হিমশিম খাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা

পর্যটকদের পদচারণায় মুখরিত সিলেট : হিমশিম খাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা

পর্যটকদের পদচারণায় মুখরিত সিলেট : হিমশিম খাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা

7

নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবসের ছুটিতে বিভিন্ন স্থানে ঘুরতে বেরিয়েছেন ভ্রমণপিপাসুরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকরা আসতে হতে থাকেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও বন্ধু-বান্ধব মিলে বুধবার (১৫ ডিসেম্বর) রাতেই সিলেটে ছুটে এসেছেন অনেকে। অতিরিক্ত পর্যটক আসায় জায়গা দিতে হিমশিম খাচ্ছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা।

সিলেটের হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও গাজী বুরহান উদ্দিনের মাজারসহ পর্যটনকেন্দ্র সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, টিলাগড় ইকোপার্ক, লাক্কাতুরা চা বাগানে পর্যটকটরা ভিড় করছেন।

8

পরিবারের সদস্যদের নিয়ে সাদাপাথরে ঘুরতে আসা কিশোরগঞ্জের সালমা আক্তার জানান, বুধবার রাতে পরিবারের আট সদস্য নিয়ে সিলেটে এসেছেন। দরগাহ এলাকার একটি হোটেলে রাত্রিযাপন করে ভোরে মাজার জিয়ারত করে সকাল ১০টায় সাদাপাথর আসেন।

পর্যটকরা সিলেটমুখী হওয়ায় হোটেল-মোটেল ও পর্যটন ব্যবসার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বেশ খুশি। তারা বলছেন, করোনার কারণে পর্যটন ব্যবসায় কয়েক মাসে যে লোকসান হয়েছে, দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় কিছুটা হলেও এবার সেটা কাটিয়ে উঠবেন।

8

নেত্রকোনা থেকে বন্ধুদের নিয়ে মাইক্রোবাসে মাজার জিয়ারত করতে সিলেটে আসেন তায়েফ আহমদ। তিনি বলেন, সকালেই সিলেটে এসে পৌঁছেছি। এরপর শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেছি। জাফলং ও লালখাল ঘুরে নেত্রকোনার উদ্দেশ্যে রওয়ানা হবো।

7

সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের শোয়েব জানান, টানা তিন দিনের ছুটি পাওয়ায় এক সপ্তাহ আগে থেকে সিলেটের অধিকাংশ আবাসিক হোটেল বুকিং দিয়ে রাখেন পর্যটকরা। কোনও হোটেল মালিক অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না। সিলেটে অতিরিক্ত পর্যটক আসায় তাদের জায়গা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের সিলেট জাফলং জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে জাফলং ও বিছনাকান্দিতে পর্যটকদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়ে। পর্যটকদের বিভিন্ন বিষয়য়ে সর্তক করছে পুলিশ। সেই সঙ্গে পর্যটকরা যাতে কোনও ধরনের হয়রানির শিকার না হন সেদিকেও নজর রাখছে।

সিলেট অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের সুপার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, টানা তিন দিনের ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকরা ভিড় করছেন। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে পর্যটকদের নজরদারি করা হচ্ছে।

4

মহানগর পুলিশের উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, পর্যটকদের ব্যাপারে আগে থেকে আমরা তৎপর। পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য নগরীর বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সিলেটে পর্যটকদের উপচে পড়া ভিড়। তাই নগরীর প্রতিটি মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করছে।

সিলেট মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার জ্যোতর্তিয় সরকার জানান, পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াতে নগরীতে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সেই সঙ্গে সড়কে শৃঙ্খলা রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
2