editor
প্রকাশিত: 7:25 PM, January 17, 2022

জল্লারপাড় এলাকাবাসীর স্বারকলিপি প্রদান
আরমান হত্যা মামলায় সিলেট শহরের স্থানীয় বাসিন্দা ও জল্লারপাড় জামে মসজিদ কমিটির সদস্য শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া)কে ষড়যন্ত্র মূলক ভাবে মিথ্যা মামলায় অভিযুক্ত করার কারনে জল্লারপার এলাকাবাসীর পক্ষে রবিবার সিলেটের জেলা প্রশাসক, এসএমপির পুলিশ কমিশনার এবং পিবিআইর পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয় শাখাওয়াত হোসেন খান (শিপলু) শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসাবে পরিচিত, তিনি ১৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সদস্য; আইন মান্যকারী একজন বিবেকবান মানুষ হিসাবে সর্বমহলে সমাদৃত থেকে সুবিধাবঞ্ছিত মানুষের জন্য কাজ করে থাকেন।
স্বারকলিপিতে তাঁরা উল্লেখ করেন জল্লারপাড় ও তার পার্শ্ববর্তী জামতলা এলাকার অস্থায়ী বাসিন্দা, চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ তার স্ত্রী জোসনা বেগম ও তার ভাই বোরহান মিয়া মিলিত ভাবে দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা, জুয়ার আসর বসানোসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাওয়ায়, এলাকার মঙ্গলার্থে উক্ত আবুল কালাম আজাদ পরিবারকে প্রায় ২ বছর পূর্বে জল্লারপাড় এলাকা থেকে বিতারিত করা হয়, স্বারকলিপিতে বলা হয় কিছুদিন পূর্বে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদের ছেলে আরমান হোসেন তার সঙ্গী অন্যান্য মাদকাসক্ত সহপাঠির সাথে দ্বন্দে নিহত হয় বলে লোক মুখে শুনেছেন বলে উল্লেখ করেন। তারা বলেন প্রায় ২ বছর আগে আবুল কালাম আজাদ পরিবারের অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করায় কালাম তার সন্তানের নিহতের ঘটনায় এলাকার স্বনামধন্য ব্যক্তি শাখাওয়াত হোসেন খান (শিপলু)কে ২ নং আসামী করে মামলা দায়ের করে যার নাম্বার কোতয়ালী জি-আর ১০০৬/২০২১, স্বারকলিপিতে তারা বলেন সম্পূর্ণ অন্যায় ভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় নিরপরাধ যিনি এলাকার সুখ-দুঃখের সাথী তাকে জরিত করায় এলাকাবাসীর পক্ষ থেকে বিস্নিত প্রকাশ করে তারা এরূপ অন্যায়ের প্রতিকার প্রত্যাশা কামনা করেন।
স্বারকলিপি প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তফাজ্জুল্ল হোসেন ইমন, মোতাওয়াল্লী,জল্লারপার জামে মসজিদ, খন্দকার মো. নুসরান হোসেন, এ. মান্নান খান(মঞ্জু), বাবর বক্স| -সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।