editor
প্রকাশিত: 3:12 PM, March 17, 2022

সিলেটে আটাব নির্বাচনে বিজয়ী লুৎফুর রহমান মোহনকে সংবর্ধনা
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর ২০২১-২০২৩ নির্বাচনে ‘আটাব সম্মিলিত ফোরাম’ আঞ্চলিক পরিষদ থেকে ২য় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়ায় হিমাচল ট্রাভেল এর স্বত্তাধিকারী মোহাম্মদ লুৎফুর রহমান মোহনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার হক সুপার মার্কেটে হিমাচল ট্রাভেল-এ সংবর্ধনা প্রদান করেন সিলেটের সাংবাদিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মনীহার জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী খুরশেদ আলম, দৈনিক আমাদের নতুন সময়ের সিলেট ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, শর্মী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী সুমন আহমদ, মাহমুদ কম্পিউটারে স্বত্ত্বাধিকারী মুমিনুল হক মুহিব, ব্যবসায়ী সাদিকুর রহমান, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার ও সিলেট প্রতিদিনের চীফ রিপোর্টার এম. শামীম আহমদ প্রমুখ।
উল্লেখ্য; আটাব এর ২০২১-২০২৩ নির্বাচনে সিলেট আঞ্চলিক পরিষদ থেকে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ লুৎফুর রহমান মোহন।
8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
8 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 7 বিশিষ্ট
6 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
3 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
4 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
2 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
8 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
2 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও