editor

প্রকাশিত: 4:46 PM, March 23, 2022

প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে হবে : এডভোকেট নাসির খান

প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে হবে : এডভোকেট নাসির খান

প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে হবে : এডভোকেট নাসির খান

হাউসকিপিং ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের উদ্বোধন

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, দক্ষ যুবশক্তি তৈরী যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ। ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ছাড়া সে লক্ষে পৌছা সম্ভব নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে বেকার সমস্যা দূর করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, যুব শক্তির কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ বিশ^ দরবারে ৪র্থ অবস্থানে রয়েছে। সরকার কর্মসংস্থান মূলক বিষয় যেভাবে মহিলাদের জন্য কাজ করছে, উন্নত দেশে পরিণত হতে ২০৪১ সাল লাগবে না। এর আগেই আমরা আমাদের ভিশন বাস্তবায়ন করতে সক্ষম হব। আমাদের দেশের নারীরা অর্ধেকের চেয়েও বেশি। তাই পুরুষের পাশাপাশি নারীদেরকেও উন্নয়ন অগ্রগতিতে কাজ করতে হবে।
তিনি গতকাল ২৩ মার্চ বুধবার ১২টায় টিলাগড়স্থ যুব উন্নয়নের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় ৩ মাস মেয়াদি হাউসকিপিং ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এ.জেড. রওশন জেবীন রুবা, হোটেল স্টার প্যাসিফিকের জেনারেল ম্যানেজার হাসান-উল আবেদীন। বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, স্বদেশবাণী যুব সংঘের সভাপতি ইলিয়াছ আকরাম, শিক্ষণার্থী রায়হানা নুসরাত জুহি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নিজাম উদ্দিন।
শেষে সদ্য সমাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা প্রদান ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট