editor
প্রকাশিত: 12:04 AM, March 29, 2022

দেশে কোনো কিছুর অভাব নেই: পরিকল্পনামন্ত্রী
বিয়ানীবাজার প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে এখন কোনো অভাব নেই, চলমান উন্নয়ন নিয়ে সবাই খুশি।
আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন দেখে মানুষ খুশি। দেশে এখন কোনো কিছুর অভাব নেই। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত’।
এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে’।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সারা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশকে বিশ্বের বুকে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন শেখ হাসিনা। আগে সব জায়গায় বিদ্যুৎ ছিল না, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুতে বাংলাদেশ হাসছে’।
উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্বে ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির