editor

প্রকাশিত: 6:12 PM, May 24, 2022

বিশ্বনাথে হামলায় কলেজ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত, আটক-১

বিশ্বনাথে হামলায় কলেজ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত, আটক-১

বিশ্বনাথে হামলায় কলেজ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত, আটক-১

বিশ্বনাথ প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগ সম্পাদক গ্রুপের হামলায় সরকারি কলেজ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ২টার দিকে বিশ্বনাথ সরকারি কলেজ প্রাঙ্গনে এই হামলার ঘটনাটি ঘটে। হামলায় আহতরা হচ্ছেন- কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, ইব্রাহিম আলী, রাজু মিয়া, জাহেদ আহমদ ও আসলাম আলী।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাসুদ আহমদ রিপন’কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎস্যা দেয়া হয়েছে। হামলার সময় নিরিহ শিক্ষার্থীদের মধ্যে চরম আতংক বিরাজ করে।

এর আগে গত ৩১মার্চ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু গ্রুপ ও কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর মাত্র দু’মাসের ভেতরে কলেজ প্রাঙ্গনে আবারও ছাত্রলীগের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। তবে বহিরাগতদের নিয়ে এবারের হামলা করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। এমন অভিযোগ করেছেন কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন।

তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে উপজেলা সদরে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল ছিলো। আর ওই মিছিলে যোগ দিতে উপজেলা সদরে যাওয়ার জন্য কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগ নেতাকর্মীরা সমবেত হন।

ঠিক এসময়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন কয়েকটি মোটরসাইকেল যোগে বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণে আমাদের উপর হামলা করেন। এতে আমাদের পক্ষের ওই পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে সুয়েব আহমদ (২৪) নামের বহিরাগত একজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত সুয়েব আহমদ উপজেলা ছাত্রলীগের কমিটির সম্পাদক গ্রুপের বলে জানান সিরাজুল ইসলাম রুকন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, তিনি উপজেলা ছাত্রলীগের সম্পাদক থেকে শিগগিরই পদত্যাগ করবেন। তবে হামলা নিয়ন্ত্রনে আনতে গিয়ে তিনিও কিছুটা আহত হয়েছেন বলে দাবি করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তিনি ছাত্রলীগের মধ্যে হামলা চলছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য একজনকে আটক করেছেন বলে তিনি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির