editor

প্রকাশিত: 3:02 PM, June 28, 2022

বিয়ানীবাজারের আলোচিত আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার মামলার রায় ঘোষণা ।। ৩ জনের সাজা

বিয়ানীবাজারের আলোচিত আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার মামলার রায় ঘোষণা ।। ৩ জনের সাজা

স্টাফ রিপোর্টারঃ
বিয়ানীবাজার উপজেলার চারাবই থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধারের আলোচিত মামলার রায় প্রায় ৫ বছর পর ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল) সিলেট এর মাননীয় বিচারক। ২৮ জুন মঙ্গলবার ঘোষিত রায়ে মাননীয় আদালত এজাহার বুক্ত ৫ আসামীর মধ্যে ৩ জনকে সাজা ও ২ জন কে বেকসুর খালাস প্রদান করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় চারাবই গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে আশরাফুল ইসলামদের গোয়ালঘরে তল­াশী চালিয়ে টিনের কৌঠার ভিতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অবৈধ ২টি ভারতীয় রিভলবার, ১০ রাউন্ড গুলি ও ২৫ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় আশরাফুল ইসলামের চাচাতো ভাই ইমন আহমদকে গ্রেফতার করে পুলিশ। অস্ত্র ও মাদক উদ্ধারের এই ঘটনাটি স্থানীয় ভাবে বেশ আলোচিত হয়। এই ঘটনায় বিয়ানীবাজার থানার এস.আই রফিকুল আমিন বাদী হয়ে ঐ দিন রাতে ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৭, তারিখ ১৬/০৭/২০১৭ইং। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনালে মামলাটির রায় ঘোষনা হলো আজ (২৮ জুন)।
মাননীয় বিচারক মোঃ তারেক আহমদ মামলার রায়ে অভিযুক্ত প্রধান ৩ আসামী চারাবই গ্রামের জসিম উদ্দিন এর পুত্র আশরাফুল ইসলাম, একই গ্রামের ফারুক আহমদ এর পুত্র ইমন আহমদ ও মাতাব উদ্দিনের পুত্র স্বপন আহমদকে ১২ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেন। অভিযুক্ত অপর ২ আসামী চারাবই গ্রামের ইমাম উদ্দিনের পুত্র রাসেদ উদ্দিন ও মজনু আহমদের পুত্র তারেক আহমদকে বেকসুর খালাস প্রদান করেন।
উলে­খ্য, রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রপ্ত আসামী ইমন আহমদ ও বেকসুর খালাস প্রাপ্ত রাসেদ উদ্দিন এবং তারেক আহমদ উপস্থিত ছিলেন। কিন্তু দন্ডপ্রাপ্ত অপর ২ আসামী আশরাফুল ইসলাম ও স্বপন আহমদ পলাতক ছিলেন।
মামলা রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র পক্ষের আইনজীবি এডভোকেট মিনহাজ উদ্দিন পি.পি বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। এই রায় বেআইনি পথে চলা লোকদের জন্য সতকর্তার দৃষ্টান্ত হবে। রায়ে আইনের শাসন প্রতিফলিত হয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট আবুল কাসেম বলেন, এই রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমার নিরপরাধ মক্কেলদের সাজানো মামলার মধ্য দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।      

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির