editor
প্রকাশিত: 11:44 AM, July 23, 2023
অনলাইন ডেস্ক
লাকসাম পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সিয়াম হোসেন মনাকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত সাড়ে ৮টার দিকে লাকসামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিয়ামকে ডেকে নেয়ার পর রাত ২টার দিকে উম্মুল কোরা মাদ্রাসার পিছনের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিয়ামকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের ভাই লাকসাম পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান। তিনি বলেন, আমার বড়ভাই শফিউল্লাহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। সিয়াম আমার সঙ্গে স্বেচ্ছাসেবক দল করতো। রাজনীতি করার কারণে ২০১৪ সাল থেকে আমি ও আমার বড়ভাই এলাকায় থাকতে পারি না। কয়েকদফা আমাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে সরকার দলের লোকজন। গত বছর বড়ভাই শফিউল্লার ওপর হামলা চালিয়ে পা ভেঙে ফেলেছে। এ ঘটনায় মামলাও দায়ের করেছি।
কিন্তু পুলিশ একজন আসামিও ধরেনি।
সিয়াম হত্যার বর্ণনা দিয়ে রায়হান বলেন, গতকাল ১০-১৫ জন লোক আমার বাড়িতে এসে আমি ও আমার বড়ভাই শফিউল্লাহকে হাজির করার জন্য হুমকি দিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে যুবলীগ কর্মী আনিস ও সজীব নেতৃত্বে ৮-১০ লোক এসে সিয়ামকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায়। সিয়ামের কাছে টাকা দাবি করে তারা। একপর্যায়ে আমি ও আমার বড়ভাই শফিউল্লাহকে এলাকায় হাজির করলে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানায়। এরপর সিয়ামের সন্ধান না পেয়ে বাড়ির লোকজন এলাকার বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করে। রাত ২টার দিকে উম্মুল কোরা মাদ্রাসার পিছনের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আমাদের দুই ভাইকে না পেয়ে আমার ছোটভাইকে মেরে ফেলেছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ