editor
প্রকাশিত: 7:37 PM, August 24, 2023
অনলাইন ডেস্ক
পাকিস্তানের ওয়ানডে দলকে বিশ্বের যেকোনো প্রতিপক্ষই ভয় পায় বলে মন্তব্য করেছেন দেশটির ওপেনার ইমাম উল হক। তার মতে, বর্তমানে পাকিস্তান অন্যতম সেরা দল। প্রতিপক্ষ দলগুলো ওয়ানডে ফরম্যাটে তাদের সত্যিকারের ভয় পায়।
এ বছর দু’টি ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। বছরের শুরুতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে দলটি। এরপর গত এপ্রিলে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারায় পাকরা।
এটাই ছিলো চলতি বছর পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে সিরিজ। এরপর এ সপ্তাহেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে পাকিস্তান। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ১৪২ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছে দলটি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে এক পডকাস্টে ইমাম বলেন, ‘আমি বর্তমানে থাকতেই ভালোবাসি। আমি এই মুহূর্তে বিশ্বকাপ (ওয়ানডে) নিয়ে ভাবছি না। হ্যাঁ, বিশ্বকাপের ভাবনা আমার মধ্যে আছে। বিশ্বকাপের জন্য সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
প্রতিপক্ষ দলগুলো আমাদের ভালোভাবেই জানে এবং সত্যি ভয় পায়। কারণ এই ফরম্যাটে আমরা দারুণ কিছু জয় পেয়েছি। আমাদের নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, যা আমরা মেনে চলি। আমাদের ওয়ানডে দল খুবই ভালো বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
পাকিস্তান দলের শক্তির জায়গা নিয়েও কথা বলেন ইমাম। তিনি জানান, ফখর জামান ও বাবর আজমের মত ব্যাটার এবং আফ্রিদি-শাদাব-আগা সালমানের মত ক্রিকেটাররা দলের মধ্যে ভারসাম্য এনেছে।
তিনি বলেন, ‘আমাদের দলের শক্তি হল পেস বোলিং এবং ব্যাটিং। আমি ৬০টি ম্যাচ খেলেছি, ফখর ৭০টি ও বাবর ১০০-র বেশি ম্যাচ খেলেছে। আর আছেন- নাসিম, শাহিন, হারিস, ওয়াসিম জুনিয়ররা।
তারপরও শাদাব, নওয়াজ, আগা, ইফতিখার, রিজওয়ান, উসামা মিরের মতন ক্রিকেটাররাও আছেন। আমি বিশ্বাস করি এর চেয়ে ভালো দল আর হতে পারে না। খেলোয়াড়রা সকলেই নিজেদের ভূমিকা জানে।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচে মুলতানে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। ২ সেপ্টেম্বর শ্রীলংকার ক্যান্ডিতে ভারতের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে দলটি।
6 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
3 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
6 আব্দুর রহমান: 8 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
6 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
2 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
4 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত