editor

প্রকাশিত: 10:10 PM, September 18, 2023

জনদুর্ভোগ লাগঘে কিনব্রিজ’র সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের দাবী

জনদুর্ভোগ লাগঘে কিনব্রিজ’র সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের দাবী

জনদুর্ভোগ লাগঘে সিলেট নগরির প্রবেশদ্বার হিসেবে পরিচিত, সুুরমা নদীর উপর নির্মিত কিনব্রিজ’র চলমান সংস্কার কাজ দ্রুততার সাথে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জোর দাবি জানিয়েছে সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’।
গত (১৭ সেপ্টেম্বর) রোববার রাতে বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্ব) বরাবরে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজারের মাধ্যমে দেয়া স্মারকলিপি স্টেশন ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলামের অনুপস্থিতিতে গ্রহণ করেন স্টেশন মাস্টার আবু নাছের মোহাম্মদ রাসেল।
স্মারকলিপিতে বলা হয়, জনবহুল সিলেট মহানগরিকে বিভক্তকারী সুরমা নদীর উপর নির্মিত ‘কিনব্রিজ’ বয়সের ভারে অনেকটা ন্যুয়ে পড়ায় জনসাধারণ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশে বাংলাদেশ রেলওয়ে গত ১৬ আগস্ট থেকে পরবর্তী ২ মাসের জন্য কিনব্রিজ দিয়ে যান ও জনসাধারণের চলাচল বন্ধ ঘোষণা করে সংস্কার কাজ শুরু করেছে। নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ব্রিজের উপর দিয়ে সকল প্রকার চলাচল বন্ধ থাকার কথা। ব্রিজ বন্ধ করে দেয়ার ফলে নগরির উভয়পাড়ের জনগণের চলাফেরায় চরম ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশী।
তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সিলেট সিটি কর্পোরেশন ব্রিজের নিচ দিয়ে সুরমা নদীতে অস্থায়ী ঘাট তৈরী করে জনগণকে পারাপারের ব্যবস্থা করে দিলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্ত-ই অপ্রতুল। শুধু তাই নয়, সামঞ্জস্যপূর্ণ ঘাট না থাকায় অস্থায়ী ঘাট ব্যবহারকারি জনসাধারণকে প্রতিনিয়ত দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন করাও অতীব প্রয়োজন।
স্মারকলিপিতে বলা হয়, সামাজিক দায়িত্ববোধ থেকে কিনব্রিজের সংস্কার কাজ সরেজমিনে দেখার জন্য সদর দক্ষিণ নাগরিক কমিটি’র নেতৃবৃন্দ সম্প্রতি কিনব্রিজ এলাকা পরিদর্শন করেন। এ সময় দেখা গেছে মাত্র ৩/৪ জন কর্মী ব্রিজে কাজ করছে। খোঁজ নিয়ে জানা যায়, এতো বড় ব্রিজ সংস্কারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ স্বল্পসংখ্যক কর্মী নিয়োজিত করেছে। এই কর্মী দিয়ে আগামী ৬ মাসেও সংস্কারকাজ সম্পন্ন হবে কি না, তা নিয়ে নগরবাসীর মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাই অতিরিক্ত লোকবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে কিনব্রিজের সংস্কার কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র এডহক কমিটির সদস্য সচিব, সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান, সিনিয়র সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া হিরা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র এডহক কমিটির সিনিয়র সদস্য মো. নজরুল হোসেন, আব্দুল মালেক তালুকদার, আলহাজ্ব মো. ফরিদুর রহমান, সেলিম আহমেদ শেমিম, হাজী মো. ফুল মিয়া, শাহ আহমদুর রব, জাহাঙ্গীর খান, নুরুল ইসলাম সুমন, দেলওয়ার হোসেন রানা, মো. ছয়েফ খান, এডভোকেট মামুন হোসেন, মো. ফখরুল হাসান, এমএইচ নিজাম, লাহিন আহমদ রুহেল, সোলেমান মিয়া, সামির খান, রেলওয়ে স্টাফ শহীদুল ইসলাম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট