editor
প্রকাশিত: 8:31 PM, November 3, 2023
ঢাকা সহ সিলেটের ৩টি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে ক্লাবের কনফারেন্স হলে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কাই সিটি হোটেল (সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকা) পক্ষে পরিচালক মো: তোফায়েল খান এবং ব্যবস্থাপনা পরিচালক সুহেল আহমদ খান, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট (এয়ারপোর্ট রোড সিলেট) পক্ষে সহকারী সেলস ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান ও রোজভিউ হোটেল (উপশহর সিলেট) পক্ষে হেড অফ দ্যা সেলস এন্ড মার্কেটিং শারমিন শ্রাবণ এর সাথে সিলেট ষ্টেশন ক্লাবের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) নেহাল মোহাম্মদ হাসনাইন, পরিচালক (সাংস্কৃতিক) তাহমিনুল ইসলাম খান, পরিচালক (বিনোদন) কয়ছর আহমেদ এলাইছ আব্দুল মুমিন, ক্লাবের জীবন সদস্য আকিকুর রহমান বাদশাহ ও স্থায়ী সদস্য মো: জামাল ইয়াকুব। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট