editor
প্রকাশিত: 8:25 PM, May 23, 2024
জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, নার্সিং পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো যায়। সাম্প্রতিক সময়ে নার্সিং পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ প্রমাণ করে আমাদের সমাজ ব্যবস্থায় নার্সিং পেশাকে অতীতের চেয়ে অনেক অনেক বেশি সম্মানের সাথে গ্রহণ করা হয়েছে। দেশে বিদেশে নার্সিং পেশার মানুষের সম্মান আছে এবং কর্মসংস্থানেরও ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য এই পেশায় আগ্রহী শিক্ষার্থীদেরকে নার্সিং বিষয়টি গুরুত্বসহকারে শিখতে হবে।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩মে) রেড ক্রিসেন্ট হলরুমে আয়োজিত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট ও সোনার বাংলাদেশে পরিণত করতে চান। সেই স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে আজকের যারা নতুন প্রজম্ন আজকের যারা শিক্ষার্থী তারাই। তাই শিক্ষার্থীদেরকে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ-এর নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার-এর সভাপতিত্বে ও আয়েশা সিদ্দিকা এনি ও সুমাইয়া আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ্্্ইউনিটের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ্্্্্্্ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট ্ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, সিলেট ্্্্্্্ইউনিটের সদস্য সোয়েব আহমদ, সিলেট ্্্্্্্ইউনিটের সদস্য সব্যসাচী দেব রায়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা