admin
প্রকাশিত: 9:17 PM, August 7, 2024
অনলাইন ডেস্ক
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আগামীকাল রাত আটটার দিকে নতুন উপদেষ্টা পরিষদের শপথ আয়োজন হতে পারে। উপদেষ্টা পরিষদ ১৫ সদস্যের মতো হতে পারে।
বুধবার সেনাসদরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন।
সেনাপ্রধান বলেন, কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে। উনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে তিনি এই কাজটা (উপদেষ্টা) করতে অত্যন্ত আগ্রহী। আমি নিশ্চিত তিনি আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন এবং এ কাজে আমরা উপকৃত হব।
তিনি বলেন, আমি দেখছি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা খুব ভালো কাজ করছে। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, রাস্তা পরিষ্কার করছেন, যেসব স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেগুলো পরিষ্কার করছেন। আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজ চালিয়ে যায়।
তিনি বলেন, গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত। আমরা চেষ্টা করছি।
কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, অনেক ধরনের গুজব চলছে। জনগণকে বলবো এসবে কান না দিতে। আমরা একটি চমৎকার পরিবেশ তৈরি করব। দয়া করে কেউ এসব গুজব ছড়াবেন না। তিনি বলেন, পুলিশ সদস্যরা এখন কাজে নেই। এ কারণে শূন্যতা তৈরি হয়েছে। এটা তিন বাহিনী দিয়ে পুরোটা পুরন করা সম্ভব না।
পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে। তিন বাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা সুন্দর একটি ভবিষ্যতে যেতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তা করতে পারবো।
তিনি বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।
আমাদের অনেক কাজ করতে হবে। একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ