admin
প্রকাশিত: 9:27 PM, October 4, 2024
সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও লিডিং ইউনিভার্সিটিসহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী বলেছেন, উপমহাদেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নতুন করে ঢেলে সাজাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি সাধারণ সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রিকাবিবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিজস্ব অফিস রাগীব রাবেয়া ভবনে ক্লাবের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী একথা বলেন।
সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের নবাগত সদস্য বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার।
ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক কাজিরবাজার পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবি রোটারিয়ান আফছর উদ্দিন, সহ-সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, এখলাছ হোসেন, প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাবেক কৃতি ক্রিকেটার ক্লাবের নবাগত সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ।
সভায় বক্তব্যকালে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আফছর উদ্দিন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনে দানবীর ড. রাগীব আলীর ভূমিকার প্রশংসা করেন। সভার শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরসহ ক্রীড়াঙ্গনের প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় গৃহীত এক প্রস্তাবে সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবাগত সদস্য হতে আগ্রহীদের আগামী এক সপ্তাহের মধ্যে এক হাজার টাকা ফিসহ সদস্যপদ পূরণ করে ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক (০১৭১১ ৩৩৪৬৪০) এর নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়। সদস্যপদের তালিকা চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও প্রচার সম্পাদক জাবেদ আহমদ কে সভাপতির সাথে দেখা করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভার শুরুতে ক্লাবের সহসভানেত্রী মহীয়সী নারী রাবেয়া খাতুন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সহ-সভাপতি মোঃ আমিনুর রশীদ চুনু, মোঃ মোশাররফ হোসেন, মোঃ ফজল হোসেন এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় ক্লাবের অর্ধ শতাধিক পুরাতন ও নতুন সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,