admin
প্রকাশিত: 11:17 AM, December 13, 2024
অনলাইন ডেস্ক
দেশের উত্তরে শীত জেঁকে বসেছে কায়েক দিন আগেই। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। এখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও উত্তরাঞ্চলসহ সারা দেশে ৮ দশমিক ৪ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে। পঞ্চগড়ে আজকের তাপমাত্রা হচ্ছে ৮ দশমিক ৪ ডিগ্রি।
বৃহস্পতিবার সন্ধ্যা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ ছাড়া ঘন কুয়াশা থাকবে আরও অন্তত এক সপ্তাহ।
উত্তরাঞ্চলসহ সারা দেশেই দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে। দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকাল হতে না হতেই আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস।
আবহাওয়াবিদ অফিস আরও বলছে, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে, থাকবে অন্তত এক সপ্তাহ। দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে।
রংপুর জেলার আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, গত বছরের তুলনায় এবার শীত বেশি পড়ার আশঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বয়ে যেতে পারে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ।
শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনেককে এখনো থাকতে হচ্ছে ঝুপড়ি ঘরে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বাড়ছে তাদের কষ্ট।
স্থানীয়রা বলছেন, ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গরমের সময় ঘরের বাইরেই কোনোরকমে দিন কাটিয়েছেন তারা। তবে এখন তীব্র শীতে ভোগান্তি বেড়েছে বহুগুণে। ঘরের বাইরে থাকলে নানা রকম রোগ হচ্ছে। ঠান্ডা, জ্বর আর কাশি হচ্ছে সবারই।
পঞ্চগড়ে আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে।
এদিকে কুড়িগ্রাম সবশেষ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ