editor

প্রকাশিত: 7:06 PM, March 6, 2021

সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে অংশগ্রহণ করলেন পাঁচ শতাধিক দৌড়বিদ

সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে অংশগ্রহণ করলেন পাঁচ শতাধিক দৌড়বিদ

সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট অঞ্চলের পরিচালনায় শনিবার সকালে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা ১০ মিনিটে সিলেট সরকারি কলেজ মাঠ থেকে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ৫ কিলোমিটার এ ম্যারাথন শেষ হয় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। পাঁচ শতাধিক দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে প্রথম ৫ জন পুরুষ এবং প্রথম ৫ জন নারী প্রতিযোগীকে ক্রেস্ট প্রদান এবং প্রথম ১০০ জন ফিনিশারকে মেডেল প্রদান করা হয়।
প্রতিযোগিতা শুরুর পূর্বে সিলেট সরকারি কলেজ মাঠে সকল প্রতিযোগিদের মধ্যে টি-শার্ট প্রদান করা হয়। পরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আবিদ হোসাইন আশরাফী, পিএসসি, লে. আব্দুল্লাহ আল-নাঈম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান আলী আহমদ, শাহপরান থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচএমএ মালিক ইমন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, বাংলাদেশ স্কাউট সিলেট সদর উপজেলার সম্পাদক আব্দুর রহমান খোরাসানী (জুনায়েদ খোরাসানী) প্রমুখ।
বিচারকের দায়িত্ব পালন করেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক অফিসার গোলাম রব্বানী মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার নাহিদ পারভীন, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. ওলিউর রহমান। ম্যারাথন প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে এক থেকে পাঁচ বিজয়ী হন যথাক্রমে শাহ নুরুল আলম, মো. ইমন, শরীফ মিয়া, জাহেদ আহমেদ, সুব্রত রঞ্জন দাস। নারীদের মধ্যে এক থেকে পাঁচ হন যথাক্রমে মাহমুদা আক্তার, পাপড়ি মজুমদার, সঞ্চিতা রানী দেবী, মনিরা আক্তার ও পান্না আক্তার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গত ১০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এই ম্যারাথনে দেশ বিদেশের ২০০ দৌড়বিদ অংশ নেন।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,