editor

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

সিলেটের জৈন্তাপুরে টিলা কেটে মসজিদ ধ্বংসের পাঁয়তারা

সিলেটের জৈন্তাপুরে টিলা কেটে মসজিদ ধ্বংসের পাঁয়তারা

3

জৈন্তাপুর প্রতিনিধি 

6

জৈন্তাপুর উপজেলায় টিলা কেটে মসজিদ ধ্বংসের পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। পূর্ব শত্রুতার জের ও প্রতিহিংসা পরায়ন হয়ে মসজিদ সংলগ্ন ভূমি থেকে মাটি কেটে নিচ্ছে ওই চক্র। এমনটি অভিযোগ করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহিম। ঘটনাটি উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর বাঘেরখাল গ্রামে।
রবিবার (৭ই মার্চ) ফতেপুর ইউনিয়নের উত্তর বাঘেরখাল পূর্ব জামে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষে কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহিম মসজিদ রক্ষার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন প্রদান করেছেন।
সাধারণ সম্পাদকের আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার উত্তর বাঘেরখাল পূর্ব জামে মসজিদটি প্রায় ষাট বছরের পুরনো। সম্প্রতি টিলার ওপর মসজিদটি সংস্কার করে ১ম তলার কাজ সম্পন্ন করা হয়েছে। মসজিদ সংস্কারে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ অনুদান প্রদান করেন।
মসজিদ সংস্কার সম্পন্ন হওয়ার পর গত পহেলা মার্চ তারিখে বিকেলে মসজিদের নিকটবর্তী ভূমির মালিক জাহাঙ্গীর আলম উক্ত মসজিদের দক্ষিণ-পশ্চিম অংশের টিলায় এস্কেভেটর মেশিন দ্বারা ২০/২৫ ফুট গভীর মাটি খনন শুরু করেন। ফজলুর রহিম জানান, মসজিদ কমিটি ও মুসল্লিদের সাথে পূর্ব শত্রুতার জেরে এবং প্রতিহিংষা পরায়ন হয়ে জাহাঙ্গীর আলম এস্কেভেটর দিয়ে মাটি খনন শুরু করেন। তিনি জানান, মসজিদ সংলগ্ন ভূমিতে মাটি খননের ফলে বর্ষা মৌসুমে মাটি ধসে মসজিদটি ভেঙ্গে পড়তে পারে। এই আশংকায় আমি ও কমিটির লোকজন মাটি খননে বাধা প্রদান করি। এসময় জাহাঙ্গীর আলম আমাদের গালিগালাজ করে হত্যার হুমকি প্রদান করেন।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা দীর্ঘ সময় উক্ত মসজিদ কমিটির সদস্য ছিলেন। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষায় তারা মসজিদ কমিটি থেকে বেরিয়ে একই গ্রামে প্রায় পাঁচশ মিটার দূরে অন্য আরেকটি মসজিদ নির্মাণ করেন। এর পর থেকে জাহাঙ্গীর আলম উত্তর বাঘেরখাল পূর্ব জামে মসজিদ নিয়ে ষড়যন্ত্র শুরু করেন। তারা পুরাতন মসজিদের উন্নয়নের জন্য সৌদি আরবে আদায়কৃত চাঁদা দিয়ে নতুন মসজিদ তৈরী করেছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, জাহাঙ্গীর আলমদের ষড়যন্ত্রে উক্ত মসজিদে চলাচলে রাস্তার উন্নয়ন কাজ বারবার ব্যহত হয়েছে। সর্বশেষ, স্থানীয় মুরুব্বি ও মসজিদ কমিটির বাধা উপেক্ষা করে মসজিদ সংলগ্ন ভূমির মাটি এস্কেভেটর দিয়ে খনন করে মসজিদটি ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র করছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, একতলা বিশিষ্ট উত্তর বাঘেরখাল পূর্ব জামে মসজিদটি টিলার উপর অবস্থিত। মসজিদের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন জমির মালিক জাহাঙ্গীর আলম ও তার পরিবার। ঐ জমি মসজিদের ভূমি লেভেল থেকে প্রায় ১৫ ফুট নিচু। এ অবস্থায় এস্কেভেটর দিয়ে আরো ৮/১০ ফুট খনন করা হয়েছে। মসজিদের ভূমির সীমানা ঘেষে মাটি খননের ফলে বৃষ্টিতে মাটি ধসে মসজিদটি ভেঙ্গে পড়তে পারে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহিম সহ মুসল্লিরা মসজিদটি রক্ষায় সকলের সহযোগীতা কামনা করে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

2 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

6 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

4 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

6 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

5 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

5 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

1 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
2