editor
প্রকাশিত: 6:25 PM, March 8, 2021
অনলাইন ডেস্ক
উচ্চশিক্ষার জন্য মেয়েদের অনেক কষ্ট করতে হয়। এজন্য পারিবারিক ও সামাজিক নানা বাধার সম্মূখীন হয় তারা। পরিবার থেকে বেশি বাধাপ্রাপ্ত হয়। তার স্বামী থাকে, সংসার থাকে। ছেলেদের ক্ষেত্রে এসব সমস্যা হয় না। কিন্তু মেয়েদের পক্ষে তো এসব সম্ভব হয় না। বিশ্ব নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে এক সাক্ষাৎকারে দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম এসব কথা বলেন।চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা ভালো। আগের তুলনায় বেড়েছে। তবে সব বিভাগে নয়। গাইনি ও অবস বিভাগে নারীদের উচ্চশিক্ষার হার অনেক বেড়েছে। আমাদের ওজিএসবিতেই ২২ শতাধিক (উচ্চতরডিগ্রিধারী নারী) সদস্য রয়েছেন। এটা সমাজের জন্য খুবই ভালো। তবুও আমরা মনে করি, বিভিন্ন বিভাগেও নারী চিকিৎসকদের সংখ্যা বাড়া উচিত।চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য পরামর্শের বিষয়ে জানতে চাইলে প্রখ্যাত এ চিকিৎসক বলেন, নারীদের এক্ষেত্রে সুযোগ তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে সন্তান দেখার দায়িত্ব যাতে স্বামীও নেন, পরিবারের অন্য সদস্যরাও নেন। এটা নন মেডিকেল মেয়েদের ক্ষেত্রেও ভাবতে হবে। অধ্যাপক ডা. রওশন আরা বলেন, নারীদের প্রতি আরও শ্রদ্ধা রাখতে হবে। আরও পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। নারীদের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে।তিনি বলেন, করোনা মোকাবেলায় নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা সবদিক দিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের সময়ে সমাজের প্রতি আস্থা রেখে নিশ্চিন্তে, নির্বিঘ্নে চলতে পারতাম। কিন্তু এক বিংশ শতাব্দী আমাদের পেছনে টেনে নিয়ে যাচ্ছে। এই সময়ে নারী নিগ্রহের সংখ্যা বেড়ে গেছে। এটা প্রতিরোধ করতে হবে।অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-এর সাবেক সভাপতি বলেন, আমরা যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছি, তখন একা একাই পুরান ঢাকা পর্যন্ত যেতে পারছি। কিন্তু এখন আমাদের মেয়েদের তো রাত ৮টার পর তো তাদের একা একা যেতে দিতে পারব না। সেই নিরাপত্তাটা এখন আর নেই। কর্মক্ষেত্রে নারী চিকিৎসকের নিগ্রহের বিষয়ে তিনি বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে এখন হাসপাতালে নারী চিকিৎসকরাও নিরাপত্তাহীন। চিকিৎসকদের ওপর হামলাই তো অপরাধ। আর নারী চিকিৎসকের ওপর হাত তোলা তো আরও গর্হিত অপরাধ, বর্বরোচিত কাজ। এই কাজটা কারা করেন? যারা আমাদের সমাজের তারাই তো করেন। এ থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, একজন চিকিৎসকের আস্থার জায়গাটা হলো হাসপাতাল। এখানে তিনি নিশ্চিন্তে নির্বিঘ্নে রোগীদের চিকিৎসা করবেন। এখানে যদি কিছু ঘটে যায়, তাহলে সবকিছু দায়ভার ডাক্তার নিতে পারে না।সরকারি হাসপাতালে নারী চিকিৎসকদের বাসস্থানের সমস্যা প্রসঙ্গে ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম বলেন, একজন ডিস্ট্রিক্ট জজের যে অবস্থান আছে, একজন ম্যাজিস্ট্রেটের জন্য যে অবস্থান আছে এর একশ ভাগের এক ভাগও একজন চিকিৎসকদের জন্য নেই। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটা স্বাস্থ্য বিভাগের জন্য ব্যর্থতা, এটা সরকারেরও ব্যর্থতা। আমাদের জন্যও ব্যর্থতা। এ বৈষম্য দূর হওয়া দরকার
8 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
4 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
4 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
7 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
5 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
8 স্টাফ রিপোর্টার: 7 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
4 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।