editor
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
অনলাইন ডেস্ক
ধর্মপ্রাণ মসুল্লিদের নামাজ আদায়ের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার নানাবাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হলেও এতদিন গণমাধ্যমে প্রকাশ হয়নি। মসজিদ তৈরি করে দেওয়ার এ মহৎ কাজটি সাকিব নিজেও প্রচার করতে চাননি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরায় জন্ম নেওয়া সাকিব একই জেলার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন।বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটিতে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন মুফতি মো. আতিক উল্লাহ। যোগাযোগ করা হলে তিনি বলেন, মসজিদটি উদ্বোধনের পর থেকে তিনি ইমামতি করছেন। নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি। এ বিষয়ে জানতে চাইলে সাকিবের ছোট মামা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বাবলুর রহমান যুগান্তরকে বলেন, সাকিব নিজের অর্থায়নে এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। তবে বিষয়টি সে প্রচার করতে চায়নি।
S/H(Ripa-6_
2 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩
2 সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক
1 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
5 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
2 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
3 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 8 শুক্রবার (০১ মে)
6 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
3 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট