editor
প্রকাশিত: 11:00 PM, January 13, 2022

ভারতের ২০টিই ক্যাচ আউট: টেস্টের ইতিহাসে এই প্রথম!
ডেস্ক রিপোর্ট
টেস্টের ইতিহাসে এমন ঘটনা কয়েকবার ঘটেছে। একই টেস্টের দুটি ইনিংসে সবাই ক্যাচ আউট হয়েছেন। সেসব ছিল দুটি ইনিংসে পৃথক দুটি দলের। কিন্তু কেপটাউন টেস্টে ভারত এমনই এক নজির রাখলো যা টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে এবারই প্রথম! এককভাবে প্রথম দল হিসেবে দুই ইনিংসে ভারতের ২০টি উইকেটই পড়লো ক্যাচ আউটে।
অদ্ভুত এই পরিসংখ্যান তুলে ধরেন দক্ষিণ আফ্রিকা-ভারতের চলমান তৃতীয় টেস্টের ধারাভাষ্যকাররা। মার্কো জানসেন বুমরাহকে আউট করার পর ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৮ রানে। তখনই তারা তুলে ধরেন, ঐতিহ্যবাহী টেস্ট সংস্করণে এই প্রথম কোনও দলের ২০টি উইকেটই পড়লো ক্যাচ আউটে।
এর আগে একই টেস্টে দুটি পৃথক দলের সবার ক্যাচ আউটের ঘটনা ঘটেছে তিনবার। ১৯৮৩ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবাই ক্যাচ আউট হয়েছেন। তার পর ক্যারিবীয়দের প্রথম ইনিংসে সবগুলো উইকেট পড়ে ক্যাচ আউটে। ১৯৯২ সালেও ঘটে একই রকম ঘটনা। ভারত-অস্ট্রেলিয়ার ওই ম্যাচে প্রথম ইনিংসে অজিদের সবাই ক্যাচ আউট হয়েছেন। তার পর প্রথম ইনিংসে ভারতেরও সব উইকেট পড়ে ক্যাচ আউটে। সর্বশেষটি ঘটেছে ২০১০ সালের অ্যাশেজে। প্রথম ইনিংসে অজিদের সবাই আউট হয়েছেন ক্যাচ দিয়ে। তার পর প্রথম ইনিংসে ইংল্যান্ডের সব ব্যাটারও আউট হন ক্যাচ দিয়ে।
এছাড়া আরও ৫টি ঘটনার উল্লেখ করা যায় যেখানে নির্দিষ্ট কোনও দলের ১৯টি উইকেটের পতন ঘটেছে ক্যাচ আউটে। ১৯৮২-৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেলায় এমনটি ঘটেছিল। একই ঘটনা ঘটে ২০০৯-১০ মৌসুমে পাকিস্তানের বেলাতেও। তখনও প্রতিপক্ষ ছিল এই অস্ট্রেলিয়া।
২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে ইংল্যান্ড আবারও একই ঘটনার জন্ম দিয়েছিল। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার হয়ে ওই টেস্টে আধিপত্য দেখান মিচেল জনসন। একই রকম নজির আছে দক্ষিণ আফ্রিকারও। এই কেপটাউনেই ২০১৯-২০ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের ১৯টি উইকেট পড়ে ক্যাচ আউটে। ভারতীয় দলও আছে এই তালিকায়। ২০১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে তাদের সম সংখ্যক উইকেট পড়ে ক্যাচ আউটে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,