editor
প্রকাশিত: 9:34 PM, January 15, 2022

সাহেবের বাজার ৪র্থ প্রিমিয়ার ক্রিকেট লীগ’র উদ্ভোধন
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ৪র্থ প্রিমিয়ার ক্রিকেট লীগ এর উদ্বোধন করা হয়েছে। (১৫ জানুয়ারি) শনিবার দুপুরে সাহেবের বাজার পশ্চিম মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ইকলাল আহমদ বলেন, খেলাধুলা যেমন আমাদের শরীর সুস্থ রাখে তেমনি মাদক ও জঙ্গিবাদ থেকে বিরত রাখে। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ মানসিকতার বিকাশ ঘটাতে সাহায্য করে। এজন্য সরকার শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। শিক্ষার্থীরা যেন শারীরিক ও মানসিক শক্তিতে পরিপূর্ণরূপে উদ্ভাসিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।
সাহেবের বাজার ক্রিকেট ক্লাবের সভাপতি আব্দুল বাছিত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ০৭ নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাংবাদিক ইদ্রিছ আলী, খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীকের সভাপতি আবুল কালাম আজাদ, যুব সংগঠক নজরুল ইসলাম, ব্যবসায়ী সোয়েব আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,