editor
প্রকাশিত: 8:05 PM, December 26, 2021

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ আন্তরিক রয়েছেন : অতিরিক্ত সচিব নিরঞ্জন দেবনাথ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) নিরঞ্জন দেবনাথ বলেছেন, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ আন্তরিক রয়েছেন। সরকারের আন্তরিকতার কারনে বর্তমানে সকল ক্ষেত্রে সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ তথ্য প্রদানের মাধ্যমেই স্বচ্ছতা নিশ্চিত হয়। রোববার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন বাংলাদেশ পরমাণূ শক্তি কমিশন ইনমাস সিলেটের সেমিনার কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত সুশাসন প্রতিষ্টার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ এবং তথ্য অধিকার আইণ ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত সচিব নিরঞ্জন দেবনাথ আরো বলেন, দেশের প্রতিটি বড়বড় হাসপাতাল সংলগ্ন এলাকায় ইনমাস প্রতিষ্টার উদ্দেশ্য হলো হাসপাতালের আউটডোর ও ইনডোর রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদান করা। রোগীদের গুণগত মানের সেবা প্রদানে ইনমাস সিলেট অনন্য ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ইনমাস সিলেটে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। এর ফলে রোগীরা এখানে স্বলপ খরছে কম সময়ে সংষিøষ্ট সকল পরীক্ষা করাতে পারছেন। এমনকি খুব কম সময়ে তারা রিপোর্ট পেয়ে যাচ্ছেন। এভাবেই ইনমাস সিলেট তৃণমূল পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে চায়। আগামী ২/৩ বছরের মধ্যে দেশের মানুষ সবগুলো সেবা ঘরে বসেই পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইনমাস সিলেট এর পরিচালক ডাঃ কামরুন নাহার। তিনি ইনমাস সিলেটের বিভিন্ন সেবা সম্পর্কে তুলে ধরে অংশীজনদের উদ্দেশ্যে বলেন, আমরা আন্তরিকতার সাথে সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। ইনমাস সিলেট এ অঞ্চলের রোগীদের জন্য একটি আশীর্বাদ স্বরুপ। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আছির উদ্দিন সরদার। তিনি তথ্য অধিকার আইণ নিয়ে বিশদ আলোচনা করেন। সেই সাথে তথ্য অধিকার আইণে তথ্য চেয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতি তিনি আহ্বান জানান। অনুষ্টানে অর্ধশতাধিক সেবা গ্রহীতা অংশগ্রহণ করেন এবং এই প্রতিষ্টানের সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীরা ইনমাস সিলেটের সেবায় সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ ও ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে এমন ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি
7 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
8 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
6 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
6 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
7 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
4 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার