editor
প্রকাশিত: 10:19 PM, February 7, 2022

সিলেট মহানগর আল ইসলাহর শীতবস্ত্র বিতরণে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর উদ্যোগে নগরীতে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে (৭ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ডের হযরত মানিক পীর (র.) এর মাযার সংলগ্ন এলাকায় দিনমজুর মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন সংগঠনের মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এদিকে মহানগরীর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশার নেতৃত্বে মহানগরীর নেতৃবৃন্দ রাত ৯টায় নগরীর ১৫নং ওয়ার্ডের বন্দরবাজার এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে অপর কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ আব্দুল মতিন, মহানগর আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হক, মাওলানা আখতার হোসাইন জাহেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম মুহিত, প্রচার সম্পাদক মাওলানা হাফিজ সাদ উদ্দীন, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম জাবের, বিশিষ্ট সমাজ সেবক ফয়জুল হাসান, ১৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল পাশা প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,