editor
প্রকাশিত: 3:11 PM, March 23, 2022

সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি বিদ্যালয়ে দুটি করে কাবদল ও স্কাউটদল গঠন করতে হবে : বিভাগীয় কমিশনার ড. মোশাররফ
সিলেটের বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি বিদ্যালয়ে দুটি করে কাবদল ও স্কাউটদল গঠন করতে হবে। যেহেতু কাবদল ও স্কাউট গঠনের ব্যাপারে সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, সেহেতু নির্দেশনা মোতাবেক প্রতিটি বিদ্যালয়ে দুটি করে কাবদল ও স্কাউটদল গঠন করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। বিভাগীয় কমিশনার বলেন, স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে প্যাক ও ট্রুপ মিটিং বাস্তবায়নের কোন বিকল্প নেই। প্যাক ও ট্রুপ মিটিং বাস্তবায়নের ফলে কাব ও স্কাউটরা স্কাউটিং কার্যক্রমে উজ্জীবিত হবে উল্লেখ করে তিনি প্রতিটি কাব এবং স্কাউট দলে নিয়মিত প্যাক ও ট্রুপ মিটিং বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
গতকাল মঙ্গলবার বেলা ৩টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা স্কাউটসের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সভাপতি মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে এবং জেলা স্কাউটসের সম্পাদক মোঃ মকব্বির আলীর সঞ্চালনায় এতে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) মোঃ এমদাদুল হক সিদ্দিকী-এলটি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা কমিশনার মামুন আহমদ। বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার সহকারী কমিশনার আহমদ আলীর ক্বোরআন তেলাওয়াত এবং জকিগঞ্জ উপজেলা সম্পাদক সিতাংশু বিশ্বাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় দাশ, বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সহ-সভাপতি মোঃ জারউল্লাহ ও আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র নাথ, সহকারী কমিশনার জেসমীন বেগম, হিফজুর রহমান খান ও জাহেদুল আম্বিয়া কার্জন, জেলা স্কাউট লিডার মোঃ আবদুল হাই-এএলটি, জেলা কাব লিডার আহমদুল কিবরিয়া বকুল- এএলটি, সহযোজিত সদস্য হাফছা বেগম। এছাড়াও সিলেটের সকল উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা কমিশনার ও উপজেলা সম্পাদকসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাধারণ সভায় বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার ২০২০-২০২১ অর্থবছরের সকল কার্যক্রম অবহিত করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট