editor

প্রকাশিত: 11:50 PM, May 7, 2022

এখন আর বিদেশিরা ক্ষমতায় বসাতে পারবে না: শেখ হাসিনা

এখন আর বিদেশিরা ক্ষমতায় বসাতে পারবে না: শেখ হাসিনা

এখন আর বিদেশিরা ক্ষমতায় বসাতে পারবে না: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট
বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেওয়ার ঘটনা অতীতে ঘটলেও এখনকার বাংলাদেশে সেটা আর পারবে না বলে মনে করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (০৭ মে) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

একটা মহল ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে অভিযোগ করে বেড়াচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যত বদনাম দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে বলে বেড়ায়। তাদের আকাঙ্খা বিদেশ থেকে কেউ এসে কোলে করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। অতীতে এ রকম ঘটনা ঘটেছে। তবে এখনকার বাংলাদেশে সেটা আর পারবে না। ’

তিনি বলেন, ‘এইটুকু বলতে পারি- যদি আমাদের সংগঠন শক্তিশালী থাকে, মানুষের আস্থা বিশ্বাস আমাদের ওপর আছে, সেটা ধরে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবে দেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ’

সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার তাগিদ দিয়ে দলের সভাপতি বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে বড় কথা। সংগঠনে নেতৃত্বে তাদেরই আপনারা বেছে দেবেন যাদের ওপর সাধারণ মানুষের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। এই কথাটা মনে রাখতে হবে। কারণ আমরা জনগণকে বিশ্বাস করি, জনগণের ওপর আস্থা রাখি। আর জনগণের ভোটে নির্বাচিত হয়েই কিন্তু বার বার ক্ষমতায় এসেছি। ’

শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক ধারাটা যাতে অব্যাহত থাকে। বার বার বাংলাদেশে অনেক ধাক্কা গেছে। এই প্রথম আমরা ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক ধারা বজায় রাখতে পেরেছি বলেই দেশের আর্ত-সামাজিক উন্নতি করা সম্ভব হয়েছে। এটা হলো বাস্তবতা। এর মধ্যে অনেক বার চেষ্টা হয়েছে, নির্বাচনের আগেও নানা খেলা খেলার চেষ্টা, নির্বাচনের পরেও। কিন্তু জনগণের সাড়া পায়নি। জনগণ যেহেতু আমাদের সাথে আছে তাই কেউ কিছু করতে পারেনি। কাজেই সেই জনগণকে আমরা সব সময় গুরুত্ব দেই। তাদের কল্যাণ করাটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সব সময় মানুষের জন্য কাজ করে, এটা প্রমাণিত সত্য। এই আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছিল। আবার আওয়ামী লীগ সরকারে আসার পরই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। আজকে জাতির পিতার স্বল্পোন্নত দেশে উন্নীত করা দেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে পেরেছি। আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। ’

তিনি বলেন, ‘এর আগে যারা ক্ষমতায় ছিলেন- জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া। ক্ষমতা জনগণের কাছে ছিল না। ক্ষমতা ছিল ক্যান্টনমেন্টে বন্দি। সেখান থেকে তারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মিলিটারি ডিকটেটরশিপ চালিয়েছিল। যেটা আইয়ুব খান করেছিলেন। ’

শেখ হাসিনা বলেন, ‘যারা ক্ষমতায় যেতে চান কিন্তু জনগণের ভোট চাইতে পারেন না, তারা চাইবে এদেশের স্থিতিশীলতা ধ্বংস করতে। তারাই চাইবে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে। কারণ সামরিক জান্তার পকেট থেকে ক্ষমতায় বসে যেসব দল গঠন হয় তারা আর যাই হোক গণতন্ত্র দিতে পারে না, গণতন্ত্র চর্চাও করতে পারে না। গণতন্ত্র তারা বোঝেও না। ’

তিনি বলেন, ‘তারা মানুষ খুন করতে পারে। আইভী রহমানকে খুন করেছে, আমাকে খুন করার চেষ্টা করেছে। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাদের কুকর্মগুলো আবার মানুষের সামনে তুলে ধরা দরকার। মানুষকে আবার স্মরণ করিয়ে দেওয়া দরকার। ’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের