editor
প্রকাশিত: 10:05 PM, March 26, 2022

সিলেটে জনতা ব্যাংক’র স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেট কর্তৃক যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ শনিবার ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ নূরুল মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া এদেশের আপামর জনতা পাকিস্থানি হানাদার বাহিনির বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এদেশেরে স্বাধীনতা অর্জন করেছিল। আমারা তাদের উত্তরসূরি হিসাবে এ অর্জনের মান মর্যাদার রক্ষা করতে হবে।
আমরা প্রত্যেকের আমাদের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে তাহলে স্বাধীনতা প্রকৃত সুফল পাবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক মুহাম্মদ এহতেশাম জলিল, সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম।
এতে বক্তব্যে রাখেন জিন্দাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীটুলা শাখার ব্যবস্থাপক মোহাম্ম ছয়ফুল আলম চৌধুরী, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ জিয়াউল মোর্শেদ, সিলেট কর্পোরেট শাখার এসপিও ইমন চন্দ্র দাশ, তাজপুর শাখার ব্যবস্থাপক দিপংকর দেব, প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, বিয়ানী বাজার শাখার ব্যবস্থাপক অশ্রুজিৎ পাল লিটু, কুমারগাঁও শাখার ব্যবস্থাপক দিপীকা রহমান, প্রিন্সিপাল অফিসার রাজিব কুমার মিত্র, গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক সঞ্জীবন তালুকদার, কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সন্দীপন তালুকদার,এরিয়া অফিস, সিলেট সিনিয়র অফিসার মঞ্জুর আল হাসান, শেখ মোঃ গোলাম মুর্শেদ, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মোঃ ফজলুর রহমান, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র করুনা ময় চন্দসহ জনতা ব্যাংকে সিলেট বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীগন।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে র্যালী করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।-বিজ্ঞপ্তি
4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
2 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 3 বিশিষ্ট
8 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
7 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
7 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
4 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
2 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
2 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও