editor
প্রকাশিত: 9:18 PM, March 30, 2022

আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হচ্ছে পবিত্র রামাদান মাস : সুলতান আহমদ আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হচ্ছে পবিত্র রামাদান মাস : সুলতান আহমদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ বলেন, সিয়াম সাধনার মাস মাহে রামাদান। এর মাধ্যমে মানুষের শারীরিক, চারিত্রিক, আধ্যাত্মিকসহ সকল প্রকার কল্যাণ অর্জিত হয়। যেভাবে খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা শারীরিকভাবে শক্তি লাভ করি, তেমনি সিয়াম সাধনার ফলে আমাদের রূহ বা আত্মা শক্তি পেয়ে থাকে আর এই শক্তির ফলেই একজন মুমিন তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে। পরিপূর্ণ আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হচ্ছে রামাদান মাস। সুতরাং পবিত্র মাহে রামাদানে সিয়াম আদায়ের পাশাপাশি তাকওয়ার স্তর উন্নত করতে সচেষ্ট থাকাও আমাদের প্রয়োজন।
তিনি ২৯ মার্চ, মঙ্গলবার বিকেলে সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখা আয়োজিত ‘পবিত্র মাহে রামাদানের তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি মো. আফজল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইমাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. আশিকুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু।
শাখা সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সাবেক সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,