editor

প্রকাশিত: 1:03 AM, April 23, 2022

ঈদ দুর্ভোগের শঙ্কা পথে পথে

ঈদ দুর্ভোগের শঙ্কা পথে পথে

ঈদ দুর্ভোগের শঙ্কা পথে পথে

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ এপ্রিল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৩ মে সম্ভাব্য ঈদের দিন হিসাব করে ২৯, ৩০ ও ১ তারিখের বাসের সব অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন বাস কাউন্টারের মাস্টাররা। টিকিট না পেয়ে ঈদে কীভাবে বাড়ি যাবেন সেটা নিয়ে দুশ্চিন্তা বাড়ি ফেরা মানুষের। গতকাল রাজধানীর টেকনিক্যাল, কলাবাগান, গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে।

গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার থেকে জানানো হয়- ২৯, ৩০ এপ্রিল এবং ১ ও ২ মের টিকিট শেষ হয়ে গেছে। সাকুরা পরিবহনের টেকনিক্যাল কাউন্টারের মাস্টার মো. আবদুল হক বলেন, চাকরিজীবীদের আগ্রহের কেন্দ্রে ২৯ এবং ৩০ এপ্রিলের টিকিট। ছাত্ররা মূলত আগেই বাড়ি যাচ্ছেন। তারা ২৭ বা ২৮ এপ্রিলের দিকেই চলে যাচ্ছেন। বাসের অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিকে অনেক যাত্রী টিকিট নিতে এলেও এখন সেই চাপ অনেক কম। অনেকেই হয়তো বুঝতে পারেন যে এখন টার্মিনালে গিয়ে কাক্সিক্ষত টিকিট না-ও পেতে পারে। তাই এখন চাপ নেই। আর টিকিটও নেই। অধিকাংশ যাত্রী কাক্সিক্ষত দিনের টিকিট চেয়ে পাচ্ছেন না। হানিফ এন্টারপ্রাইজের গাবতলী কাউন্টারে কথা হয় দিনাজপুর ঘোড়াঘাট রুটের যাত্রী আলী হোসেনের সঙ্গে।

তিনি বলেন, ‘শুরুর দিকে ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়েও ২৯ তারিখের টিকিট পাইনি। তাই আজ আবার আসলাম টিকিট সংগ্রহ করতে। প্রথম দিন বাসের একজন বলেছিলেন আজ আসতে, কারণ যাত্রীদের চাহিদা থাকলে বাস বাড়াতে পারে। কিন্তু আসার পর দেখি তেমন সম্ভাবনা নেই। টিকিট পাইনি। তবে ২ তারিখের টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা দিয়ে আমার কোনো লাভ নেই।’ হানিফ এন্টারপ্রাইজের জি এম মোশাররফ হোসেন বলেন, চাহিদা বেশি থাকায় ২৯, ৩০ এপ্রিল ও ১ মে টিকিট শেষ। এটা নোটিস বোর্ডের মাধ্যমে জানানো হয়েছে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর রুটের এসব দিনের টিকিট দিতে আমরা পারছি না। অন্য রুটে কিছু টিকিট মিলছে। তবে যাত্রী সংখ্যা বেশি হলে আমরা বাড়তি বাস নামাতে পারি। সে জন্য আরও দুই দিন অপেক্ষা করতে হবে। মহাখালী টার্মিনালে আগাম টিকিট নিতে আসা কয়েকজন যাত্রী বলেন, এখনো কোনো গার্মেন্ট ছুটি দেয়নি। ছুটি হলে চাপ বাড়বে। তাই আগেই বাসের অগ্রিম টিকিট নিতে এসেছি। তবে কোনো বাসের টিকিট পাওয়া যাচ্ছে না।

ময়মনসিংহ, কুড়িগ্রাম, জামালপুরগামী কোনো বাসে টিকিট নেই। ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট না পেয়ে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করেছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ গ্রামে যাবে। গার্মেন্ট-শিল্প-কারখানা ও সরকারি অফিসে একসঙ্গে ছুটি হবে। এতে শেষ সপ্তাহে যাত্রীদের চাপও বাড়বে কয়েকগুণ। এ ছাড়া ঈদযাত্রায় মহাসড়কে দুর্ভোগ সহ্য করতে হবে। কারণ ঢাকা থেকে বের হওয়ার অধিকাংশ সড়কে খানাখন্দ রয়েছে। বিভিন্ন এলাকায় প্রকল্পের নির্মাণকাজ চলমান থাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সিরাজগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কাঁচপুর সেতু, বঙ্গবন্ধু সেতু ও শিমুলিয়া ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভোগান্তি আরও বাড়তে পারে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের