admin
প্রকাশিত: 10:18 PM, February 20, 2025
বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। উন্নত ও মার্জিত জীবনযাপনে শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শরীর ও মনের সুস্থতা ও আনন্দের জন্য খেলাধুলাও প্রয়োজনীয়। ক্রীড়া চর্চার মাধ্যমে শুধু শরীরই ভালো থাকে না, মনও প্রফুল্ল থাকে। আমাদেরকে তাই সুস্থ ক্রীড়া চর্চার দিকে মনোযোগ দিতে হবে। কারণ, সুস্থ ক্রীড়া চর্চা হচ্ছে সুস্থ বিনোদন। সুস্থ ক্রীড়া চর্চাই আমাদের যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে পারে।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জিয়াউল বারী চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,