editor
প্রকাশিত: 11:57 PM, October 21, 2021

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে কোম্পানীগঞ্জে মুবারক র্যালি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ বলেন, ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহের জন্য অতুলনীয় এক খুশির উপলক্ষ। বরকতি এ দিনে আশিকে রাসূলগণ নবীজীর (সা.) আগমনের সুমহান নিয়ামতের শুকরিয়াস্বরূপ মুবারক মাহফিলের আয়োজন ও র্যালিতে শ্রুতিমধুর দুরুদ ও না’ত পাঠের মাধ্যমে অন্তরে পরিতৃপ্তি লাভ করেন। নিজেকে সুন্নাহ’র রঙে রঙিন করতে এবং মহানবী (সা.) এর সুমহান চারিত্রিক সৌন্দর্য নিজের মধ্যে বাস্তবায়ন করতে দিনটি মু’মিন হৃদয়ে বারংবার তাগাদা দিয়ে যায়। তাই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত দাবিদার প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো বিশ্বনবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক সবার সামনে তুলে ধরা এবং মাহফিলে মীলাদুন্নবীর মুবারক আয়োজন গুলোকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া।
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০ অক্টোবর, বুধবার, বাদ যুহর, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মুবারক র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গনি ও সিলেট (পশ্চিম) জেলা সভাপতি কবির আহমদ।
র্যালিটি কোম্পানীগঞ্জ থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় মাদ্রাসা প্রাঙ্গনে এসে দু’আর মাধ্যমে সমাপ্ত হয়। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আনজুমানে আল ইসলাহ কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি কালা মিয়া, সুপার মাওলানা সাইদুল ইসলাম সাঈদ, ১নং পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট মহানগর তালামীযের সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক হাফিয আমিন উদ্দিন ও কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,