editor

প্রকাশিত: 10:30 PM, June 26, 2023

বেতন বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মচারীরা, ঈদের পরে আন্দোলন

বেতন বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মচারীরা, ঈদের পরে আন্দোলন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট একজন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের অসন্তুষ্টির কথা জানিয়েছি। সরকার ৮ বছর পর আমাদের ৫ শতাংশ বেতন বাড়িয়েছে। কিন্তু বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, আট হাজার ২০০ টাকা মূল বেতন যে কর্মচারী চাকরি করেন, তার বেতন বেড়েছে ৫শ টাকা। অথচ গ্যাস ও ঘর ভাড়া বেড়েছে কয়েকগুণ। ৮ বছর পর বেতন বাড়ানো হয়েছে। প্রতি বছর এক শতাংশ করে হলেও কম করে ৮ শতাংশ বাড়ার কথা।

তিনি আরও বলেন, যাদের মূল বেতন বেশি, তাদের বেতন আরও বেড়েছে। কিন্তু যাদের মূল বেতন কম তাদের বেতন তো সেই হারে বাড়েনি। সরকারি হিসাবেই যেখানে মূল্যস্ফীতি ১০ শতাংশ। সেখানে ৫ শতাংশ বেতন বৃদ্ধির কোনো মানে হয় না। আমরা হতাশ ও ক্ষুব্ধ। ঈদুল আজহার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের বক্তব্য সরকারের কাছে তুলে ধরব। দাবি আদায়ে সক্রিয় হব।

সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ৫ শতাংশ বেতন বৃদ্ধি এক ধরনের তামাশা। এতে আমরা হতাশ ও ক্ষুব্ধ। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সরকার যদি মুজিববর্ষে কিংবা স্বাধীনতার রজতজয়ন্ত্রী উপলক্ষ্যে কোনো আর্থিক সুবিধা ঘোষণা করত, সেটি হতো প্রণোদনা।

কিন্তু ৫ শতাংশ বেতন বাড়িয়ে সরকার কৌশলের আশ্রয় নিয়েছে। নির্বাচনি প্রচারের জন্য এটা একটা কৌশল মাত্র। এখন সরকার বলবে আমরা কর্মচারীর বেতন ৫ শতাংশ বাড়িয়েছি। কিন্তু আমরা প্রণোদনা চাই না। আমরা বাঁচতে চাই। বাজার দরের সঙ্গে সমন্বয় করে বেতন বাড়াতে হবে। আমাদের হাত-পা বাঁধা, প্রতিবাদ করতে পারি না। তারপরও কর্মচারীদের দাবি আদায়ে যে সব সংগঠন কাজ করছে, তাদের সঙ্গে নিয়ে আলাপ-আলোচনার করে দাবি আদায়ে পদক্ষেপ নেব।

বিভাগীয় কমিশনার কার্যালয় কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বলেন, জুন ক্লোজিং এবং ঈদুল আজহার ছুটির কারণে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে পারিনি। ঈদুল আজহার পর কালেক্টরিয়েট কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বাংলাদেশ বিভাগীয় কমিশনার কর্মকর্তা কর্মচারী সমিতি মিটিং করে সরকারের কাছে যৌথভাবে দাবি পেশ করব। এরপর দাবি আদায়ে সচেষ্ট হব।

এদিকে ৫ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব আবু আলম মো. শহিদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অবসরপ্রাপ্ত প্রায় ৮০ ভাগ কর্মচারী নিম্ন শ্রেণির। তারা মারাত্বক আর্থিক ঝুঁকিতে রয়েছে। ৫ শতাংশ বেতন বৃদ্ধির সুবিধা অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ