editor
প্রকাশিত: 7:59 PM, June 22, 2023
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২জুন) বিকেল ৬টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলােপরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।
বুধবার অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনোযারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোটে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
৬৮ হাজার ৩ শতাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
জয় নিশ্চিত হওয়ার পর সিলেটের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত প্রেসকনফারেন্সে তিনি বিশাল এ জয় সিলেটের ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে উৎসর্গ করে বলেছেন, সবার সহযোগীতায় তিনি তার ২১ দফা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এ ব্যাপারে তিনি দলীয় নেতাকর্মীসহ সিলেটের সর্বস্থরের নাগরিকের সহযোগীতা কামনা করেছেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী তার উপর আস্তা রাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দুই কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং অপর কন্যা শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির