editor
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবসে গৃহকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন চঞ্চল। সেখানে নারী সেজে একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করা একটি ছবিও পোস্ট করেন। চঞ্চলের স্ট্যাটাসটি যুগান্তর পাঠকদের হুবহু তুলে দেওয়া হলো-“বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা…ব্যাপারটা অনেকটাই লোক দেখানো।সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে খুব ঘটা করেই, এ রকম অনেক দিবসই পালিত হয়।‘….বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর’-এটা কি শুধুই কবিতার লাইন? নাকি আমাদের বোধে আর বিশ্বাসেও এই সত্যটা আছে?বিশেষ একটি দিনে নয়…সারা বছরজুড়ে, ঘরে-বাইরে সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার প্রতিষ্ঠিত হোক…করুনা নয়, যোগ্যতার বিচারে নারীর অগ্রযাত্রা অব্যহত থাকুক…মাতৃরুপী সকল নারীই সৃষ্টির আদি ইতিহাস…”স্ট্যাটাসের শেষে চঞ্চল লিখেছেন, তার পোস্ট করা ছবিটি একটি বিজ্ঞাপন চিত্রের। সেখানে তিনি নারী চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটি ছিল গৃহকর্মীর। তাই বিজ্ঞাপন চিত্রের এ ছবিটি দিয়ে চঞ্চল চৌধুরী নারী দিবসে সব গৃহকর্মীকে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন।
S/H(Ripa-5)
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
1 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
3 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
5 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
4 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার
8 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন