editor
প্রকাশিত: 2:38 PM, March 7, 2021
অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর আর মাঠে দেখা যায়নি ভারত দলের সেরা বোলিং অস্ত্র জাসপ্রিত বুমরাকে। অথচ ইনজুরিতে পড়েননি তিনি। গুরুত্বপূর্ণ টেস্ট রেখে বুমরা কোথায় গেলেন-এমন প্রশ্ন ওঠার মুখেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হলো, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ পেসার। এরপরও ওই একই প্রশ্ন থেকে যায়। ক্রিকেটপ্রেমী ও বুমরার ভক্তদের কৌতূহল মেটাতে ভারতীয় সাংবাদিকরা খোঁজ নিয়ে জানেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বুমরা। তার ব্যক্তিগত কারণ এটাই। পাত্রী নাকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ রাশি খান্না। নিজের বিয়ের প্রস্তুতির জন্যই ছুটি নিয়েছেন ভারতের এ স্পিডস্টার। চলতি মাসের মাঝামাঝি গোয়াতে বিয়ের সব আনুষ্ঠানিকতা সারবেন তিনি। খুব ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া আয়োজেন হবে এ বিয়ের অনুষ্ঠান। এরপর মধুচন্দ্রিমা সেরে আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন বুমরা। সেই খবর চাউর হওয়ার তিন দিনের মাথায় শোনা গেল নতুন তথ্য। রাশি খান্না নয়; দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বুমরা!গত কয়েক বছর ধরে বুমরাকে জড়িয়ে অনুপমাকে নিয়ে নানা মুখরোচক কথা ছড়িয়েছে শোবিজ ও ক্রিকেট দুই মহলেই।যদিও বুমরার সঙ্গে সম্পর্কের কথা সব সময়েই অস্বীকার করে এসেছেন অনুপমা। অনুপমা বারবার জানিয়েছেন, আপাতত পশু প্রেমে মগ্ন তিনি।কাজ শেষে বাড়িতে ফিরলেই পোষ্য কুকুর আর পাখি নিয়ে সময় কাটান তিনি।এরপরও বুমরা-অনুপমার প্রেমের গুঞ্জন চলতেই থাকে। রাশি খান্না বা অনুপমার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশ্য কখনোই মুখ খোলেননি বুমরা।ক্রিকেট সঞ্চালক সঞ্জনা গণেশনকে জড়িয়েও গুঞ্জন রটে। সঞ্জনা নাকি বুমরার বিশেষ বান্ধবী ছিলেন। কিন্তু এসব বিষয়ে এতোদিন ধরে কোনো কথাই উচ্চারণ করেননি বুমরা। অনুপমা ও রাশি খান্নাঅনুপমাকেই বিয়ে করতে যাচ্ছেন বুমরা এমন গুঞ্জনের বিষয়ে জানা গেছে, অনুপমা নিজে তার ভক্তদের জানিয়েছেন, তিনি দ্বারকা যাচ্ছেন। আর বুমরার শহর আমদাবাদ থেকে দ্বারকার দূরত্ব খুব বেশি নয়। ফলে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় নেয়নি।নেটিজেনরা এখন যে জল্পনায় ব্যস্ত, গোয়ার সৈকতে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে বুমরা ও অনুপমার।তেলুগু এবং মালয়ালম ছবির নামী অভিনেত্রী অনুপমার প্রথম ছবি ‘প্রেমম’ মুক্তি পায় ২০১৫ সালে। যা ছিল বক্স অফিস হিট। তাই প্রথম ছবির পর থেকেই পেছনে ফিরে তাকাতে হয়নি এই লাস্যময়ীকে। ওই ছবি ব্যবসফল হলে এর তামিল সংস্করণ নিয়ে হাজির হন অনুপমা। এরপর ধানুষের বিপরীতে তামিল ছবি ‘কোডি’-তে অভিনয় করেন। ‘থাল্লি পোগাথে’ তার অভনীত আরও একটি উল্লেখযোগ্য তামিল ছবি। ইতিমধ্যেই একাধিকবার পুরস্কৃত হয়েছে তার অভিনয়।
S/H(Ripa-6)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,