editor
প্রকাশিত: 10:48 PM, March 17, 2022

নেক আমল থেকে যারা মানুষকে দূরে রাখতে চায়, তারা মুসলমানদের বন্ধু হতে পারে না : মাহবুবুর রহমান ফরহাদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর উপর দয়া করে বিশেষ বিশেষ দিন, রাত ও মাস দান করেছেন। যাতে ইবাদাতের মাধ্যমে বান্দা তাঁর নৈকট্য লাভ করতে পারে। শাবান মাস তেমনই এক মাস। হযরত নবী করীম (সা.) রামাদান ব্যতীত এই মাসে সবচেয়ে বেশি রোযা রাখতেন। নবী (সা.) উম্মতকে লাইলাতুল বরাতে নামায আদায় ও দিনে রোযা রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ সমস্ত মুবারক দিনগুলোকে একদল মানুষ গুরুত্বহীন বলে সরলমনা মুসলমানদের গোমরাহ করার পায়তারা করছে। যারা নানারকম বিভ্রান্তি ছড়িয়ে নবী (সা.) ও তাঁর সাহাবায়ে কিরাম, তাবিয়ীন ও সালফে সালিহীনগণের নেক আমল থেকে উম্মাহকে দূরে রাখার চেষ্টা করছে, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না।
১৬ মার্চ ’২২, বুধবার, বাদ মাগরিব, মোমিনখলাস্থ হযরত শাহজালাল (র.) তমজিদিয়া মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র শবে বরাত এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মিনহাজুল ইসলাম নিয়াজ ও মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু।
শাখা প্রচার সম্পাদক ওলিউর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম সিদ্দিকী ও সদস্য আবুল বাশার।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি নাজমুল হাসান রাছেল, সাংগঠনিক সম্পাদক এস এম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সুহুল আমীন জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মহরম, শাখা অর্থ সম্পাদক মাসউদ হাসান মায়েল ও প্রশিক্ষণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,