editor
প্রকাশিত: 1:55 PM, May 10, 2021
অনআইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এস আলম বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একজন মসজিদের ইমাম। তিনি তার প্রতিবেশীর মোটরসাইকেলে চড়ে নগরীর অক্সিজেন এলাকা থেকে তারাবির নামাজ পড়াতে কর্মস্থল বোয়ালখালী যাচ্ছিলেন। রোববার ( ৯ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাকলিয়া থানার ৫ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চন্দনাইশের কানাই মাদারীর ওসমান গনির ছেলে ইমাম মফিজ উদ্দন ( ৩৭)ও বোয়ালখালীর শেখ চৌধুরী পাড়া আব্দুল সালাম মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে আবু বক্কর(৪৫)। এদের মধ্যে মফিজ উদ্দিন বোয়ালখালী আহলে দরবার শরীফের পাশের মসজিদের পেশ ইমাম।
জানা যায়, পূর্বপরিচিত আবু বক্করের বাইকে চড়ে মাওলানা মফিজ উদ্দিন শবে কদরের দিন তারাবি নামাজ পড়াতে বোয়ালখালী আহলে দরবার শরীফের পাশের মসজিদে যাচ্ছিলেন। কিন্তু বাকলিয়ার ৫ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী গাড়ির সামনে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে গাড়িকে বাঁক দেন তারা। কিন্তু সঙ্গে সঙ্গে এস আলমের একটি গাড়ি তাদের ধাক্কা দেয়।
পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বিকেলে মোটরসাইকেল চালিয়ে এই দুইজন শহর থেকে বোয়ালখালি যাওয়ার সময় বাকলিয়ার ৫ নম্বর ব্রিজ এলাকায় এস আলম পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন । পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,