editor
প্রকাশিত: 12:37 AM, October 8, 2021

মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে পরাজয়ে মুখ দেখল বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপ ২-০ গোলে হারিয়েছে জামাল ভুঁইয়াদের। মালদ্বীপ দুটি গোলই করেছে দ্বিতীয়ার্ধে। এর ফলে শ্রীলংকা বাদে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপাল চারটি দলই সাফের ফাইনালের সম্ভাবনা ধরে রাখল।
আগের ম্যাচে দশজন নিয়েও ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা বেড়ে গিয়েছিল অনেক।
কিন্তু ভারতের বিপক্ষে সেই বাংলাদেশকে খুজে পাওয়া যায়নি এই ম্যাচে। প্রথম দুই ম্যাচে আক্রমণাতœক থাকলেও মালদ্বীপের বিপক্ষে অনেকটা রক্ষণাতœক পথ বেছে নেয় বাংলাদেশ। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে যাওয়া মালদ্বীপ ফাইনালের রেসে থাকতে জয়ের টার্গেট নিয়েই মাঠে নামে। ম্যাচের শুরু থেকেই তাদের খেলায় সেটা বুঝা গেছে।
বিশ্বনাথ ঘোষ আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় আর রাকিব হোসেন দুটি হলুদ কার্ডের কারণে এই ম্যাচে ছিলেন না। তাদের জায়ায় কোচ অস্কার ব্রুজন সেরা একাদশে জায়গা করে দেন রহমত মিয়া ও সোহেল রানাকে।
মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে শুরু থেকেই গোলের চেষ্টা চালাতে থাকে মালদ্বীপ। কিন্তু বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তারা। বেশ ক’বার বাংলাদেশের রক্ষণে হানা দেয় স্বাগতিকরা। কখনও ফিনিশিংয়ের অভাব কখনও বা বাংলাদেশের ডিফেন্সে আটকে যায় মালদ্বীপের চেষ্টা।
২৯ মিনিটে গোলের দারুণ একটা সুযোগ নষ্ট করে মালদ্বীপ। এরপর ৪৫ মিনিটেও সুযোগ তৈরী করেছিল তারা। কিন্তু সফল হতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে আলী আশফাকের ফ্রি কিকে ডান দিয়ে ঝাপিয়ে বল বাইরে পাঠিয়েছেন বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকো।
বিরতি থেকে ফিরে সফল হয় মালদ্বীপ। ৫৫ মিনিটে হামজার বাইসাইকেল কিক জালের ঠিকানা খুজে পেলে ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ডি বক্সের ভেতর সোহেল রানা নাইজকে ফেলে দিলে পেনাল্টি পায় মালদ্বীপ। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-০ করে আলী আশফাক।
দুই গোলের লিড নিয়েও আরও গোলের চেষ্টা চালিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশ গোলের সুযোগ তৈরী করতে পারেনি। শেষ দিকে মতিন মিয়ার শট অল্পের জন্য সাইড বারের পাশ দিয়ে চলে যাওয়ার রেফারি শেষ বাশি বাজান। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে। আর ঐ ম্যাচের উপরই নির্ভর করবে সাফে বাংলাদেশ ফাইনালে যেতে পারবে কিনা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,