editor
প্রকাশিত: 11:17 PM, November 13, 2021

বেসরকারী হাসপাতালগুলোকে অধিক মুনাফার চাইতে মানসেবাকে অগ্রাধিকার দিতে হবে : মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, চিকিৎসা সেবায় বেসরকারী হাসপাতাল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। হাসপাতাল কর্তৃপক্ষকে অধিক মুনাফা লাভের ইচ্ছা পরিহার করে মানবসেবাকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসক ও স্টাফদের আচরণে পরিবর্তন আনতে হবে। দেশের চিকিৎসা ব্যবসার ক্রমশ উন্নতি হচ্ছে। আমাদের দেশের চিকিৎসকরা অনেক বেশী দক্ষ, যোগ্য ও পারদর্শী। কিন্তু কিছু ক্ষেত্রে চিকিৎসক ও স্টাফদের আচরণের কারণে মানুষ বিরক্ত হয়। যার ফলে সব ধরনের সুবিধা থাকার পর চিকিৎসার জন্য মানুষ দেশের বাইরে যেতে বাধ্য হয়। মানবতার কল্যাণকে অগ্রাধিকার দিয়ে রোগীর সাথে ভালো আচরণ করলে চিকিৎসার জন্য বিদেশমুখীতা কমে আসবে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিকিৎসা সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে নগরবাসী এর সুফল ভোড় করতে পারবে। নগরীকে এগিয়ে নিতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর কুমারপাড়ায় সিলমাউন্ট জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইবনে সিনা হাসপাতাল সিলেটের পরিচালক ডা: মোদাব্বির হোসাইনের সভাপতিত্বে ও সিলমাউন্ট হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর রায়হান আহমদ সৌরভের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলমাউন্ট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান খালিদ মাদানী ইসলাম।
ঝেরঝেরি পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাকসুদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর এইচএমসি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা: ফজলুর রহিম কাউসার, মেট্রোপলিটন হাসপাতাল সিলেটের সাবেক পরিচালক মাওলান সোহেল আহমদ, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপর ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইবনে হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান, সিসিক ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলিম উদ্দীন, ঘাসিটুলা মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু, ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মোশাহীদ আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর এইচএমসি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট